চাঁদার নামে জুলুমবাজি অতীত! অভিযোগ জানাতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু কলকাতা পুলিশের

Published on:

Published on:

Kolkata Police WhatsApp number to file complain against extortion in the name of donation

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর প্রথম কালীপুজো (Kali Puja) ঘিরে প্রশাসনের তৎপরতা তুঙ্গে। ভিড় নিয়ন্ত্রণ, বাজি পোড়ানো থেকে বিসর্জন, সবদিকে কড়া নজর দেওয়া হয়েছে। এবার চাঁদার নামে জুলুমবাজির বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

চাঁদার নামে জুলুমবাজির বিরুদ্ধে তৎপর পুলিশ | (Kolkata Police)

যে কোনও পুজো এলেই অনেক জায়গায় জোর করে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। কালীপুজোয় এমন কিছু ঘটলে যাতে সহজেই অভিযোগ জানানো যায় তার ব্যবস্থা করেছে লালবাজার। ইতিমধ্যেই একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে।

Kolkata Police

জানা গিয়েছে, লালবাজারে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানকার নম্বরের পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে কলকাতা পুলিশ। কারোর থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করা হলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানানো যাবে।

আরও পড়ুনঃ দীপাবলিতে ৫০ কেজি চাল ও ৫ হাজার টাকা! চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি দুর্গাপুজোয় চোরবাগানের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে কালীপুজোয় বাড়তি সতর্কতা জারি করেছে লালবাজার। পুজো কমিটিগুলির উদ্দেশে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে।

গত সোমবার ধনধান্য অডিটোরিয়ামে কলকাতার কালীপুজো কমিটিগুলির সঙ্গে কলকাতা পুলিশের সমন্বয় বৈঠক হয়েছে। সেখানে পুজো মণ্ডপের সুরক্ষা, দর্শনার্থীদের প্রবেশ ও বেরনোর রাস্তা, বৃষ্টির সময় কী ব্যবস্থা নেওয়া হবে থেকে শুরু করে শব্দবিধি ও আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু নির্দেশ দেওয়া হয়।

এবার কালীপুজোয় চাঁদার নামে জুলুমবাজি রুখতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। লালবাজারে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। কোথাও জোর করে চাঁদা চাওয়া হলে সেখানে অভিযোগ জানানো যাবে। কলকাতা পুলিশের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।