বৃহস্পতি-শুক্রে মোদীর কর্মসূচিকে ঘিরে কলকাতায় বন্ধ থাকছে বহু রাস্তা, দেখে নিন তালিকা

Published on:

Published on:

Kolkata roads will be closed on Thursday-Friday due to Narendra Modi's roadshow
Follow

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আসন্ন কলকাতা সফরকে কেন্দ্র করে শহরের ট্রাফিক ব্যবস্থায় কড়াকড়ি পুলিশ প্রশাসনের। নিরাপত্তা বজায় রাখতে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছেন।

মোদীর (Narendra Modi) সভার জন্য রাস্তায় বিধিনিষেধ

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট অনুযায়ী প্রয়োজন বুঝে বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে ট্রাম, ব্যক্তিগত গাড়ি-সহ সব ধরনের যানবাহনের গতি সীমিত করা বা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হতে পারে। একই সঙ্গে নির্দিষ্ট এলাকায় পার্কিংয়েও কড়াকড়ি থাকবে।

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার বিকেল সাড়ে ৪টে পর্যন্ত লোকভবন সংলগ্ন এলাকায় ভারী পণ্যবাহী গাড়ির প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস পূর্ব থেকে শুরু করে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট হয়ে বিবাদী বাগ দক্ষিণ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তার অংশ বন্ধ রাখা হবে।

এর পাশাপাশি, বৃহস্পতিবার বিকেলে প্রথম দফায় পণ্যবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত হাওড়া সেতু, ব্রাবোর্ন রোড, রেড রোড, দ্বিতীয় হুগলি সেতু, কেপি রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। লোকভবন ও আশপাশের এলাকাতেও একই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শুক্রবার আবার দ্বিতীয় দফায় একই ধরনের বিধিনিষেধ জারি থাকবে।

এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত শহরের বিভিন্ন অংশে পণ্যবাহী গাড়ির প্রবেশ ও চলাচল বন্ধ রাখা হবে। এই তালিকায় রয়েছে রেড রোড, স্ট্র্যান্ড রোড, এজেসি বসু রোড, ইএম বাইপাস, হেস্টিংস এলাকা, মা উড়ালপুল এবং উল্টোডাঙা সংলগ্ন রাস্তা।

Kolkata roads will be closed on Thursday-Friday due to Narendra Modi's roadshow

আরও পড়ুন :ভোটের আগে সরকারি বাস সংকট, বিপাকে নিত্যযাত্রীরা

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যদিও কলকাতায় ভোট হবে দ্বিতীয় দফায়। তাই নির্বাচনী প্রচারের কর্মসূচি অনুযায়ী এদিন রাজ্যে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগর ও মথুরাপুরে তাঁর সভা রয়েছে এবং পরে হাওড়ায় একটি রোড শো করার পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক বিশৃঙ্খলা এড়াতেই এই অস্থায়ী বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে সাধারণ মানুষকে আগে থেকেই বিকল্প পথ ও সময় মাথায় রেখে যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে পুলিশ।