শহরবাসীর নিরাপত্তায় বড় পদক্ষেপ, কলকাতা-জুড়ে বসবে CCTV, নজরদারিতে কড়া প্রশাসন

Published on:

Published on:

Kolkata through increased camera surveillance across the city
Follow

বাংলা হান্ট ডেস্ক: কলকাতার (Kolkata) বাসিন্দাদের নিরাপত্তার জোরদার করতে এবার অলিতে গলিতে বসবে সিসিটিভি। ‌ এমনটাই কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে প্রস্তাবনা দিলে শাসকদলের কাউন্সিলর। সম্প্রতি ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায় এই বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন পুরো সবার জল ব্যবস্থা, রক্তার রক্ষণাবেক্ষণের মধ্যে নাগরিক পরিষেবা দক্ষতার সঙ্গে কাজ করছে। এছাড়াও বর্তমান সময়ের নাগরিক নিরাপত্তা আরও শক্তিশালী করা জরুরী। যার ফলে এই পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আবেদন জানান।

শহরজুড়ে ক্যামেরা নজরদারি বাড়ছে নিরাপত্তা কলকাতা-তে (Kolkata)

এছাড়াও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে শহরকে নিরাপদ করার উপর গুরুত্ব দেন ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নজরদারি ব্যবস্থাকে উন্নত করতে হবে। এরফলে শহর কলকাতার সুরক্ষা বাড়বে (Kolkata)।

Kolkata through increased camera surveillance across the city

আরও পড়ুন: UPI-তে সহজ পেমেন্ট, PIN ছাড়াই ৫,০০০ টাকা পর্যন্ত লেনদেন, নতুন সিস্টেম চালু

এই বিষয়ে রূপক গঙ্গোপাধ্যায় তাঁর প্রস্তাবে জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে সিসিটিভি বসিয়েছে, যা যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনার তদন্তে সহায়ক হয়েছে।

আর এবার সেই উদ্যোগকে আরও বিস্তৃত করে প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জায়গা-চৌমাথা, বাজার এলাকা, স্কুল-কলেজের আশপাশ, পার্ক ও জনবহুল রাস্তায় উচ্চমানের সিসি ক্যামেরা বসাতে হবে। প্রকল্প বাস্তবায়নে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

তাঁর মতে, এতে কলকাতাকে একটি স্মার্ট ও নিরাপদ শহর হিসাবে গড়ে তোলা সম্ভব হবে। জাতীয় অপরাধ নথিভুক্তি ব্যুরোর তথ্য অনুযায়ী কলকাতা (Kolkata) দেশের অন্যতম নিরাপদ শহর। তবু ভবিষ্যতের কথা মাথায় রেখে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।