“হ্যাঁ, খারাপ লাগে….”, এবার গম্ভীরের দলগঠনের সিদ্ধান্ত নিয়ে সরাসরি মুখ খুললেন এই তারকা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে দুই বছরে দুটি আইসিসি ট্রফি জিতেছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু তবুও তাকে নিয়ে বিতর্কের অন্ত নেই। তিনি দলে নিজের পছন্দের ক্রিকেটারদের শুধুমাত্র সুযোগ দেন, যোগ্য হওয়া সত্ত্বেও অনেক তারকাকে তিনি বঞ্চিত করেন, এমন অভিযোগও তার বিরুদ্ধে তুলেছে অনেক সমালোচক। এবার সেই বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিলেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

গৌতম গম্ভীর কোচিংয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই মহম্মদ সামি, মহম্মদ সিরাজের মতো তারকাদের পাশাপাশি কুলদীপ যাদবও ভারতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন। মূলত অলরাউন্ডারদের ওপরেই বেশি ভরসা রাখতে দেখা গিয়েছে গম্ভীরকে। সেইজন্য অফফর্মে থাকা সত্ত্বেও ওয়াশিংটন সুন্দর বা নীতিশ রেড্ডির মতো তারকাদের বেশি করে সুযোগ দেন তিনি।

Kuldeep Yadav shocked the cricket world with his 10-wicket haul.

রাহুল দ্রাবিড় যখন ভারতীয় দলের কোচ ছিলেন, তখন কুলদীপ যাদব তার কোচিংয়ের ৩ বছরে সব ফরম্যাট মিলিয়ে ৬০ টি ম্যাচ খেলেছিলেন। গম্ভীর দায়িত্ব পাওয়ার পর প্রায় ৩ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু এই সময় মাত্র ৩৮ বার ভারতের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন কুলদীপ। এর থেকেই পরিষ্কার সাম্প্রতিক অতীতে তিনি ভারতীয় দলে কতটা উপেক্ষিত।

আরও পড়ুন: “শত্রুদের সাথে আপোষ নয়!” পাকিস্তান ক্রিকেট প্রধানের থেকে ট্রফি না নেওয়ার ভারতীয় মেয়েদের সিদ্ধান্তের পাশে দাঁড়ালো BCCI

এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে কুলদীপ বলেছেন, “কখনও কখনও দলের স্ট্র্যাটেজির সাথে মানিয়ে নিতেই হয়। তা ভালো বা খারাপ যা-ই হোক না কেন। যখন আপনি খেলছেন না বা মূল একাদশের অংশ হতে পারছেন না, তখন নিশ্চিতভাবেই খারাপ লাগে। আপনি তো খেলতেই চাইবেন। দলে থাকলে খেলার ইচ্ছা থাকাটাই স্বাভাবিক। কিন্তু কখনও কখনও তা হয়ে ওঠে না; কারণটা হয়তো ম্যানেজমেন্টের নিজস্ব কোনও ভাবনা। গত বছর আমি কয়েকটি ম্যাচে সুযোগ পাওয়ার আশা করেছিলাম, তবে ঠিক আছে। হয়তো পরের বার সুযোগ পাবো।”

আরও পড়ুন: মাত্র দুই বছর খেলেই রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা! ভারতকে এনে দিলেন সহজ জয়

সম্প্রতি ভারত বনাম আফগানিস্থান সিরিজে চোট পেয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পরেই গোটা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। অনেকেই আশা করেছিলেন তার বদলে হয়তো কুলদীপকে ভারতীয় স্কোয়াডে ডেকে নেওয়া হবে। কিন্তু তেমন কোনও পদক্ষেপ নেয়নি বিসিসিআই।