রাখির আবহে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ২৫০০ টাকা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Lakshmi Yojana eligibility criteria application process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে (Government Scheme) মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হয়। তবে আজ অন্নপূর্ণা যোজনা নয়, বরং লক্ষ্মী যোজনা (Lakshmi Yojana) নিয়ে আলোচনা করা হবে। এই স্কিমে মহিলারা মাসে মাসে ২৫০০ টাকা করে পাবেন। কারা এই টাকা পাবেন, কীভাবে আবেদন করতে হবে জেনে নিন।

লক্ষ্মী যোজনার যোগ্যতা থেকে আবেদনের খুঁটিনাটি | (Lakshmi Yojana)

মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সম্প্রতি বড় ঘোষণা করেছে দিল্লি সরকার। মঙ্গলবার মন্ত্রিসভায় দিল্লি লক্ষ্মী যোজনার বিষয়ে অনুমোদন দেওয়া হয়। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, আগামী ১ আগস্ট থেকে লক্ষ্মী যোজনার পোর্টাল খুলে যাবে। যোগ্য মহিলারা সেখানে আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ নবান্নের হেল্পলাইনে ভুল তথ্য দিলে কী হবে? রাজ্যের পদক্ষেপ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

রেখা আরও বলেন, রাখির মধ্যে যাতে এই প্রকল্পের প্রথম কিস্তি দিয়ে দেওয়া যায় সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। এদিকে দিল্লি সরকারের এক আধিকারিক জানিয়েছেন, লক্ষ্মী যোজনায় ২৫০০ টাকা করে দেওয়া হলেও প্রত্যেক মাসে মাত্র ১ হাজার টাকা করে তুলতে পারবেন মহিলারা। বাকি ১৫০০ টাকা রেকারিং ডিপোজিট হিসেবে অ্যাকাউন্টে জমা থাকবে।

তিনি বলেন, তিন বছরের আগে এই অর্থ তুলতে পারবেন না মহিলারা। কারণ এই রেকারিং ডিপোজিটে তিন বছরের লক ইন পিরিয়ড দেওয়া থাকবে।

লক্ষ্মী যোজনায় আবেদনের যোগ্যতা

বাকি সকল সরকারি প্রকল্পের মতো এই প্রকল্পেও আবেদনের ক্ষেত্রে বেশ কিছু যোগ্যতা রয়েছে।

১) ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন।

২) প্রত্যেক পরিবারের একজন মহিলা এই প্রকল্পে আবেদনের যোগ্য। কোনও পরিবারে একাধিক মহিলা লক্ষ্মী যোজনার টাকা পাওয়ার যোগ্য হলে যিনি বয়সে সবচেয়ে বড় তিনি পাবেন।

৩) আবেদনকারী মহিলার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষের কম হতে হবে। তিনি পেনশনভোগী হলে এই সুবিধা পাবেন না।

৪) সরকারি কর্মী, ইনকাম ট্যাক্স দিলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।

৫) আবেদনকারী মহিলার চারচাকা গাড়ি থাকলে লক্ষ্মী যোজনা পাওয়া যাবে না।

৬) পরিবারের ক্রিমিনাল রেকর্ড থাকলে আবেদন বাতিল করা হবে।

এই শর্তগুলির পাশাপাশি লক্ষ্মী যোজনায় আবেদনের আরও বেশ কিছু মাপকাঠি রয়েছে। সেগুলি পূরণ হলেই মাসে মাসে ২৫০০ টাকা করে দেবে সরকার।

Lakshmi Yojana

লক্ষ্মী যোজনায় আবেদন পদ্ধতি

দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ আগস্ট থেকে এই প্রকল্পের পোর্টাল খুলে যাবে। সেখানে আবেদন করতে পারবেন মহিলারা। জানা গিয়েছে, লক্ষ্মী যোজনায় আবেদনের সময় আবেদনকারীকে একটি সেলফ ডিক্লেরেশন দিয়ে জানাতে হবে তিনি নূন্যতম ১০ বছর ধরে দিল্লির বাসিন্দা। এর পাশাপাশি আবেদনের সময় আধার কার্ড, ভোটার কার্ড সহ আরও বেশ কিছু নথি লাগতে পারে বলে মনে করা হচ্ছে।