নবান্নের হেল্পলাইনে ভুল তথ্য দিলে কী হবে? রাজ্যের পদক্ষেপ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Suvendu Adhikari strict warning against giving false information to Nabanna helpline number
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির বিরুদ্ধে শুরু থেকেই জিরো টলারেন্স নীতির কথা বলছে নতুন রাজ্য সরকার (Government of West Bengal)। সেই লক্ষ্যে মঙ্গলবার চারটি টোল ফ্রি হেল্পলাইন নম্বরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই নম্বরগুলিতে ফোন করে কেউ ভুল বা মিথ্যে তথ্য দিলে কী হবে সেটাও জানালেন তিনি।

রাজ্যের হেল্পলাইন নম্বর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

গতকাল চারটি হেল্পলাইন নম্বর শুরু করার পাশাপাশি নবান্নে এই বিষয়ক কন্ট্রোল রুমের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি বলেন, “আগের সরকারের আমলে রাজ্য জুড়ে বদনাম হয়েছে। এই নম্বরগুলিতে সকাল ৮টা থেকে রাত ১০টা অবধি রাজ্যবাসী অভিযোগ জানাতে পারবেন।“

আরও পড়ুনঃ বেলায় ক্লাস নয়! রাজ্যে ফের শুরু হতে পারে সকালে স্কুল, বড় ইঙ্গিত দিলেন স্কুল শিক্ষামন্ত্রী

একইসঙ্গে এই টোল ফ্রি হেল্পলাইন নম্বরগুলি অপব্যবহার না করার বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, “এই নম্বরগুলির অপব্যবহার করবেন না। কেউ নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই নম্বরগুলি ব্যবহার করবেন না। এখানে ফোন করে সঠিক তথ্য দেবেন। সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, তেমনই ভুল তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে।“

অর্থাৎ মুখ্যমন্ত্রীর বার্তাতেই পরিষ্কার, রাজ্যের হেল্পলাইন নম্বরে ফোন করে কেউ ভুল অথবা মিথ্যে তথ্য দিলে চুপ করে বসে থাকবে না সরকার। আইন অনুযায়ী সেই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

রাজ্য সরকারের চারটি হেল্পলাইন নম্বর

সিন্ডিকেট, কাটমানি সহ চারটি আলাদা বিষয়ের জন্য চারটি ভিন্ন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য। সেগুলি হল-

কাটমানি সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য- ১৫৫৩৩৪।

সিন্ডিকেটরাজের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য- ১৫৫৩৩৫।

অবৈধ রোড ট্যাক্স/ টোলের অভিযোগ জানানোর জন্য- ১৫৫৩৩৭।

অবৈধ চোলাই মদ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য- ১৫৫৩৩৯।

Suvendu Adhikari 3

দুর্নীতি করলে ছাড় নেই। মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে এই বার্তা দিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের তরফে চালু করা চারটি হেল্পলাইন নম্বর তাঁর সেই বার্তারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।