অবসরের পর নিয়মিত আয়ের নিশ্চয়তা! মাসে ২৩ হাজার টাকার পেনশন দেবে LIC-এর এই স্কিম

Published on:

Published on:

LIC get 23,000 rs per month with pension plan
Follow

বাংলা হান্ট ডেস্ক: অবসরের পর আর্থিকভাবে স্বাবলম্বী থাকতে চান সকলে। সেখানে চাকরি ও অথবা ব্যবসা সেখান থেকে অবসর নেওয়ার পর নিয়মিত আয়ের উৎসের কারণ হিসাবে মানুষ ভবিষ্যতের জন্য নির্দিষ্ট মাসিক পেনশনের নিশ্চিত করার পরিকল্পনা করেন। আর আপনি যদি অবসরের পর নিয়মিত পেনশন পেতে চান তাহলে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অথবা এল আই সির (LIC) একটি দারুণ বিকল্প হতে পারে। জেনে নিন সে বিষয়েই তথ্য।

LIC-এর পেনশন প্ল্যানে মিলবে মাসে ২৩ হাজার টাকা (LIC)

এলআইসি (LIC) তে বিনিয়োগকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পেনশন পাওয়ার সময়সীমা বেছে নিতে পারেন। পাশাপাশি প্রতি মাসে এবং প্রতি তিন মাস অন্তর অতবার প্রতি ছয় মাস অন্তর অথবা বছরে একবার পেনশন নেওয়ার বিকল্প রয়েছে। এছাড়াও পলিসি এককভাবে অথবা জীবনসঙ্গীর সঙ্গে যৌথভাবে নেওয়ার সুযোগ রয়েছে এখানে।

LIC get 23,000 rs per month with pension plan

আরও পড়ুন: রাতের যাতায়াত এবার আরও সহজ! ব্লু ও গ্রিন লাইনে শুরু লেট নাইট মেট্রো পরিষেবা

ধরুন কোন ব্যক্তি অবসরের পর মাসে প্রায় কুড়ি হাজার থেকে চব্বিশ হাজার টাকা পেনশন পেতে চাইছেন। সেই ক্ষেত্রে প্রায় ৩৫ লক্ষ টাকার এককালীন বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগের ক্ষেত্রে আনুমানিক পেনশন হবে প্রায় ২৩ হাজার ৯৪০ টাকা। তবে প্রকৃত পেনশনে পরিমাণ বিনিয়োগকারীর বয়স নির্বাচন অন্যান্য সতের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে।

মূলত এই পেনশন প্ল্যানে একক অথবা যৌথ দুই ধরনের পলিসি নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও নির্দৃষ্ট অপশনের ক্ষেত্রে প্রতিবছর পেনশনের পরিমাণ ৩ থেকে ৬ শতাংশ হারে বাড়ানোর সুবিধা থাকতে পারে।

পলিসি ধারের মৃত্যুর পর নির্বাচিত অপ্সান অনুযায়ী বিনিয়োগ করা মূল ধন মনোনীত ব্যক্তিকে ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে। ন্যূনতম এক লক্ষ টাকা থেকে বিনিয়োগের শুরু করার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে কোন সর্বোচ্চ সীমা নেই (LIC)।