বাংলা হান্ট ডেস্কঃ ১ অক্টোবর থেকে এলপিজি সাবসিডির নিয়মে বড় বদল আসতে চলেছে। শনিবার কেন্দ্রের তরফে জানানো হয়, এবার থেকে ভর্তুকি পেতে হলে গ্যাস সিলিন্ডারে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন (Biometric Aadhaar Authentication) বাধ্যতামূলক। নাহলে বর্তমান বাজারদরে সিলিন্ডার (Gas Cylinder) কিনতে হবে। এলপিজি সাবসিডি পাওয়া চালু রাখতে বাড়ি বসে এই কাজ কীভাবে করবেন জেনে নিন।
এলপিজি সিলিন্ডারে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশনের পদ্ধতি | (Biometric Aadhaar Authentication)
সরকারের তরফে জানানো হয়েছে, ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সুবিধা শুধুমাত্র যোগ্য পরিবারগুলিই যেন পায়, সেটা সুনিশ্চিত করতে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। তবে ইতিমধ্যেই যারা এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাঁদের ফের নতুন করে করতে হবে না বলে জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুনঃ ১০০ বা ২০০ টাকা নয়, এবার গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! ডেঙ্গি রোধে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর অবধি সারা দেশের প্রায় ৮৯.৯ শতাংশ এলপিজি গ্রাহক বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন সেরে ফেলেছেন। অর্থাৎ মোট ২৭.৪৩ কোটি গৃহস্থালি এলপিজি গ্রাহকের মধ্যে মাত্র ২.৮ কোটির কাছাকাছি গ্রাহকদের এই কাজ করানো বাকি।
এলপিজি গ্রাহকরা মূলত তিনটি পদ্ধতি বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করতে পারেন। গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় ডেলিভারি বয় বাড়ি এলে বাড়ি বসে মোবাইল অ্যাপের মাধ্যমে আধার অথেন্টিকেশন করে নেওয়া যেতে পারে। পাশাপাশি কেউ চাইলে নিজের এলপিজি ডিস্ট্রিবিউটর তথা এলপিজি এজেন্সির শোরুমে গিয়েও এই কাজ করতে পারেন।

এছাড়া ইনডেনের গ্রাহকরা ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপের মাধ্যমে, এইচপি গ্যাসের গ্রাহকরা এইচপি পে অ্যাপের মাধ্যমে এবং ভারত গ্যাসের গ্রাহকরা হ্যালো বিপিসিএল অ্যাপের মাধ্যমে বাড়ি বসে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন সেরে ফেলতে পারেন।
এখনও যেসব এলপিজি গ্রাহক বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করেননি, তাঁরা সহজে বাড়ি বসে এই কাজ সেরে ফেলতে পারেন। নাহলে আগামী ১ অক্টোবর থেকে আর ভর্তুকি পাওয়া যাবে না।














