বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এলপিজি সিলিন্ডারের জোগান ও দামের টানাপোড়েনের (LPG Crisis) মাঝেই ট্রেনের খাবার পরিষেবাতেও বড় বদল আনতে চলেছে আইআরসিটিসি।
এলপিজি সিলিন্ডার টানাপোড়নের (LPG Crisis) মধ্যে কী সিদ্ধান্ত নিল আইআরসিটিসি?
ইরান-ইজরায়েল-আমেরিকার চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতীয় রেলওয়ের খাবার পরিষেবাতেও সমস্যা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতীয় রেলওয়ের অধীনে ট্রেন ও স্টেশনে যাত্রীদের খাবার সরবরাহের দায়িত্বে থাকা আইআরসিটিসি ইতিমধ্যেই তাদের ক্যাটারিং পার্টনারদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এলপিজি সিলিন্ডারের জোগানে অনিশ্চয়তা (LPG Crisis) তৈরি হওয়ায় রান্নার পদ্ধতিতে বদল আনতে বলা হয়েছে।
রেল সূত্রে খবর, স্টেশন চত্বরে থাকা ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম এবং জন আহার স্টলগুলিতে গ্যাসের ব্যবহার কমিয়ে বিকল্প পদ্ধতিতে রান্না করতে বলা হয়েছে। বিশেষ করে মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ইনডাকশন কুকটপসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট স্টলগুলিকে পর্যাপ্ত পরিমাণে খাবার মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রেডি-টু-ইট খাবার বেশি করে রাখার কথা বলা হয়েছে, যাতে এলপিজি সরবরাহে সমস্যা (LPG Crisis) হলেও যাত্রীদের পরিষেবা বিঘ্নিত না হয়।

আরও পড়ুনঃ “স্ত্রী পরিচারিকা নন”, ডিভোর্স মামলায় স্বামীকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
একজন রেল আধিকারিক জানিয়েছেন, আইআরসিটিসির বেস কিচেনে যাত্রীদের জন্য খাবার তৈরি হয়। সেখানে এলপিজির ঘাটতি (LPG Crisis) দেখা দিলে সরাসরি তার প্রভাব পড়বে ট্রেনের খাবার পরিষেবায়। সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।












