দীপাবলির আগে ফের দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের! গ্যাস কিনতে এবার কত টাকা খরচ হবে?

Published on:

Published on:

LPG Cylinder gas prices rise during the festive season middle class concerned

বাংলা হান্ট ডেস্ক: দীপাবলির আগে মধ্যবিত্তের পকেটে ফের একবার চাপ পড়ল। কারণ রবিবার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে (LPG Cylinder)। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে ব্যবসায়ীদের। জানা যায় এই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে নভেম্বরের শুরুতে। এবার এক নজরে দেখে নিন মাসের শুরুতে কলকাতায় গ্যাস সিলিন্ডারের দর কত হয়েছে।

উৎসবের মরশুমে বাড়ল গ্যাসের দাম চিন্তায় মধ্যবিত্তরা (LPG Cylinder)

দাম বৃদ্ধি পাওয়ার পর দিল্লিতে বর্তমানে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২৮২০ টাকা। পাশাপাশি দেশের অন্যান্য বড় শহর গুলি তো বেড়েছে এই গ্যাস সিলিন্ডারের দাম। যার ফলে যথারীতি হোটেল বা রেস্তোরাঁ খাবারের দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও, বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে আপাতত ভাবে (LPG Cylinder)।

যদিও এর আগে ১ মে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছিল ১০০০ টাকা। ১৯ কেজি কমার্শিয়াল গ্যাসের দাম বাড়ানো হয়েছিল ৯৩৩ টাকা। যার ফলে ১৯ কেজি সিলিন্ডারে দাম ৩০০০ টাকা পেরিয়ে গিয়েছিল। একই সঙ্গে নভেম্বরে দাম বৃদ্ধি হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।

LPG Cylinder gas prices rise during the festive season middle class concerned

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে আপত্তি জানানোর নতুন সময়সীমা ঘোষণা

এবার এক নজরে দেখে নিন শহরভিত্তিক গ্যাস সিলিন্ডারের দর কত রয়েছে- দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০ টাকা বেড়ে নতুন দাম হল ২,৮২০ টাকা। মুম্বই তে ১০ টাকা বেড়ে নতুন দাম ২,৭৭৪.৫০ টাকা। আরও পড়ুন:কলকাতায় ১০ টাকা বেড়ে নতুন দাম হল ২,৯৬৪ টাকা।

চেন্নাইতে ১১.৫০ টাকা বেড়ে নতুন দাম ২,৯৯৪.৫০ টাকা। বেঙ্গালুরুতে ১০ টাকা বেড়ে নতুন দাম হল ২,৯০৮ টাকা। পটনায় ১০ টাকা বেড়ে দাম পৌঁছল ৩,১১০.৫০ টাকায়। লখনউতে ১০ টাকা বেড়ে নতুন দাম হল ২,৯৪২.৫০ টাকা।

তবে দীপাবলির আগে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় যথারীতি ধাক্কা খেয়েছেন ব্যবসায়ীরা। তেল বিপণন সংস্থাগুলি রবিবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক পিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল বাড়ির রান্নার এলপিজি সেন্টারের দামে কোন পরিবর্তন হয়নি (LPG Cylinder)।