উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে আপত্তি জানানোর নতুন সময়সীমা ঘোষণা

Published on:

Published on:

WBCHSE deadline for filing objections to Higher Secondary answer keys extended

বাংলা হান্ট ডেস্ক: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের উত্তরপত্রের আপত্তি জানানোর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে (WBCHSE)। শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে ইতিমধ্যে। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য।

উচ্চমাধ্যমিকের উত্তরসঙ্কেতে আপত্তির মেয়াদ বাড়ল (WBCHSE)

শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী দুই নভেম্বর বিকেল তিনটা পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা (WBCHSE)। পাশাপাশি সংসদের তরফে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার দিয়েছে যে সকল পড়ুয়া ও সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরা উভয় আপত্তি জানানোর সুযোগ পাবে।

পাশাপাশি নির্ধারিত ফি জমা দিয়ে শিক্ষা সংসদ নিজেস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে চ্যালেঞ্জ জমা দিতে হবে। যদিও এর আগেই ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা আনসার কি দেখে আপত্তি জানানো সুযোগ পেয়েছিল।

WBCHSE  deadline for filing objections to Higher Secondary answer keys extended

আরও পড়ুন: দিঘার যাত্রীদের জন্য সুখবর, বছরশেষ পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

এই ৩০ অক্টোবর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দুই নভেম্বর পর্যন্ত। এর ফলে শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, ফল প্রকাশিত হতে পারে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরে প্রথম সপ্তাহে। প্রসঙ্গত চলতি বছরের তৃতীয় সেমিস্টার শুরু হয়েছিল ২১ সেপ্টেম্বর থেকে। শেষ হল ১৪ অক্টোবরে।

পাশাপাশি এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,১৮,৪৬৭। যার মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৩,১৫,৬৬১ জন। ছাত্রীর সংখ্যা ছিল ৪,০২,৮০৬ জন। মোট সেন্টার ছিল ৮২৫ টি। পাশাপাশি ভেনু ছিল ২১০৫ টি। তবে অনুপস্থিতি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫,৯৩৮। আর গত বছর তৃতীয় সেমিস্টারে অনুপস্থিতি পড়ুয়ার সংখ্যাটি ছিল ২.১৮% (WBCHSE)।