রান্নার গ্যাসের দামে ফের নড়াচড়া? আন্তর্জাতিক পরিস্থিতির মাঝে জেনে নিন আজকের রেট

Published on:

Published on:

LPG Cylinder new gas rates announced
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরতি হলেও এখনো অস্থিরতা রয়েছে গ্যাসের চাহিদায় (LPG Cylinder)। তবে এই অস্থিরতা মাঝে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। বুধবার নতুনভাবে বাড়েনি রান্নার গ্যাস ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

গ্যাসের নতুন রেট প্রকাশ, দেখে নিন (LPG Cylinder)

যদিও চলতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম রেকর্ড ছুঁয়েছিল। এছাড়াও রাজ্যের রাজ্যে আকাশছোঁয়া বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে পকেটে চাপ পড়েছে, সাধারণ মানুষদের। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরোধী হলেও, এখনো হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা কাটেনি। জানুন আজকের লেটেস্ট রেট।

 LPG Cylinder new gas rates announced
আরও পড়ুন: কম সময়ে বানিয়ে ফেলুন রাজস্থানের এই স্বাস্থ্যকর পদ, রেসিপি রইল

বুধবার, দেশের প্রধান চার মহানগরে ১৪.২ কেজির ঘরোয়া এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর এক নজরে দেখে নেওয়া যাক।কলকাতায় বুধবার ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,০৮১ টাকা ৫০ পয়সা।

দিল্লিতে ঘরোয়া গ্যাসের দাম ৯৪২ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখানে তিন হাজার টাকা পার করে দাঁড়িয়েছে ২,৯৩০ টাকা।মুম্বইয়ে আজ ১৪.২ কেজির সিলিন্ডার মিলছে ৯৪১ টাকা ৫০ পয়সায়। আর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর ২,৮৮৫ টাকা ৫০ পয়সা৷

চেন্নাইয়ে ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৫৭ টাকা ৫০ পয়সা। চার শহরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি, ৩,১০৬ টাকা (LPG Cylinder)।