বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরতি হলেও এখনো অস্থিরতা রয়েছে গ্যাসের চাহিদায় (LPG Cylinder)। তবে এই অস্থিরতা মাঝে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। রবিবার নতুনভাবে বাড়েনি রান্নার গ্যাস ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম। মে মাসে প্রথম সপ্তাহে বাজারে এলপিজি সিলিন্ডারের দাম কত তা এক নজরে দেখে নিন।
LPG-র দামে চমক, কলকাতাবাসীর জন্য বড় খবর (LPG Cylinder)
যদিও চলতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম রেকর্ড ছুঁয়েছিল। এছাড়াও রাজ্যের রাজ্যে আকাশছোঁয়া বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামে পকেটে চাপ পড়েছে, সাধারণ মানুষদের। পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ বিরোধী হলেও, এখনো হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা কাটেনি। এই আবহে এক ধাক্কায় বেড়ে গিয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম।

আরও পড়ুন: সপ্তাহ শেষে অপরিবর্তিত হলুদ ধাতুর দর ! আজ ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত?
যার ফলে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। তাছাড়া গত পয়লা এপ্রিল দেশ জুড়ে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বেড়ে গিয়েছিল। পাশাপাশি গত মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। যদিও এপ্রিলে নতুনভাবে রান্নার গ্যাসের দাম আর বাড়েনি।
তবে এপ্রিলের পর মে মাসে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও। সর্বকালের রেকর্ড ভেঙেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯৯৪ টাকা বেড়ে ৩০০০ টাকার গণ্ডি পেরিয়ে গেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পাশাপাশি বেড়েছে ৫ কেজি ছোট সিলিন্ডারের দামও। ৫ কেজি ছোট সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে ২৬১ টাকা।
এজি ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বেড়ে এখন ৮১০ টাকা হল। যা আগে ছিল ৫৪৯ টাকা। এমনকি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে।
এছাড়াও দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৩,০৭১.৫০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।মে মাসে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কোন শহরে কত- কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৩৯ টাকা। দিল্লিতে ৯১৩ টাকা, বেঙ্গালুরুতে ৯১৫.৫ টাকা, হায়দরাবাদে ৯৬৫ টাকা, মুম্বইয়ে ৯১২.৫ টাকা, চেন্নাইয়ে ৯২৮.৫ টাকা। এই দাম বৃদ্ধির ফলে যথারীতি হিমশিম খাচ্ছেন বর্তমানে সাধারণ মানুষেরা (LPG Cylinder)।













