গ্যাসের দামে ফের ধাক্কা, কলকাতায় ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের দর কত জানেন?

Published on:

Published on:

LPG Cylinder prices hiked blow to the middle class
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গ্যাসের দাম হু হু করে বেড়েছিল। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। আর একমাস আগে প্রায় হাজার টাকা দাম বেড়ে গিয়েছিল সিলিন্ডারের (LPG Cylinder)। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্ত। তবে নতুন মাস পড়ার পর ফের একবার দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের।

মধ্যবিত্তের মাথায় হাত, বাড়ল LPG সিলিন্ডারের দাম (LPG Cylinder)

আমেরিকা ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েক মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। যার ফলের দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল এবং ডিজেলের। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ক্রমবর্ধমান ভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে (LPG Cylinder)।

LPG Cylinder prices hiked blow to the middle class

আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য সুখবর! হু হু করে কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

কলকাতায় আজ ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,২৫৫ টাকা ৫০ পয়সা। দিল্লিতে আজ ঘরোয়া গ্যাসের দাম ৯৪২ টাকা।

বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখানে তিন হাজার টাকা পার করে দাঁড়িয়েছে ৩,১১৩ টাকা ৫০ পয়সা।মুম্বইয়ে আজ ১৪.২ কেজির সিলিন্ডার মিলছে ৯৪১ টাকা ৫০ পয়সায়। আর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর ৩,০৬৭ টাকা ৫০ পয়সা৷

চেন্নাইয়ে আজ ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৫৭ টাকা ৫০ পয়সা। চার শহরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি, ৩,২৮৩ টাকা।