আপনার বাড়িতেও আসতে পারে নোটিস! LPG সিলিন্ডার ছাড়তে হবে কাদের?

Published on:

Published on:

PM Narendra Modi Warns Against LPG Panic
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশে জ্বালানির খরচ বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে সরকারের ভর্তুকির বোঝাও। এই পরিস্থিতিতে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinders) উপর নির্ভরতা কমিয়ে পাইপের মাধ্যমে সরবরাহ হওয়া প্রাকৃতিক গ্যাস বা পিএনজি (PNG) ব্যবহারে জোর দিচ্ছে কেন্দ্র। সেই কারণেই কিছু গ্রাহকের বাড়িতে এলপিজি সিলিন্ডার কানেকশন ছেড়ে দেওয়ার জন্য নোটিস পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।

কাদের কাছে যেতে পারে নোটিস (LPG Cylinders)?

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হরমুজ প্রণালী ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেই কারণে এলপিজির (LPG Cylinders) ব্যবহার কমিয়ে বিকল্প জ্বালানির দিকে ঝোঁক বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে এলপিজি (LPG Cylinders) বিক্রিতে তেল সংস্থাগুলির বড় অঙ্কের ক্ষতি হচ্ছে। তার উপর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকিও দেওয়া হয়। ফলে সরকারের আর্থিক চাপ আরও বাড়ছে। এই পরিস্থিতিতে তেল বিপণন সংস্থা ও সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থাগুলিকে কিছু নির্দিষ্ট গ্রাহকের কাছে নোটিস পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

যেসব গ্রাহকের বাড়িতে একসঙ্গে এলপিজি এবং পিএনজি, দুটি সংযোগই রয়েছে, তাঁদের এলপিজি কানেকশন সারেন্ডার করার জন্য নোটিস পাঠানো হতে পারে। সরকারের দাবি, এতে এলপিজির অপব্যবহার ও কালোবাজারিও কমানো সম্ভব হবে। এছাড়াও যেসব এলাকায় ইতিমধ্যেই পিএনজি পরিষেবা পৌঁছে গিয়েছে, সেখানে বাসিন্দাদের এলপিজির বদলে পিএনজি ব্যবহারের পরামর্শ দেওয়া হবে।

LPG Cylinder if you have two gas connections you must comply with this rule

আরও পড়ুনঃ সুখবর! অষ্টম বেতন কমিশনের আগেই বাড়তে পারে DA, কত টাকা বাড়বে কর্মীদের?

নতুন নিয়ম অনুযায়ী, কোনও গ্রাহক পিএনজি সংযোগ পাওয়ার ৩০ দিনের মধ্যে এলপিজি (LPG Cylinders) কানেকশন ফেরত দেবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে। তবে গ্রাহকরা চাইলে ট্রান্সফার ভাউচার নিতে পারবেন। ভবিষ্যতে এমন কোনও এলাকায় গেলে, যেখানে পিএনজি পরিষেবা নেই, সেই ভাউচার ব্যবহার করে আবার এলপিজি সংযোগ নেওয়া যাবে। :::