বাংলাহান্ট ডেস্ক : আর কদিন পরেই শুরু হতে চলেছে অগাস্ট মাস। প্রতি মাসের শুরুতেই একাধিক আর্থিক নিয়মে পরিবর্তন হতে থাকে। অগাস্টের শুরুতেও তেলের দাম, এলপিজি গ্যাসের (LPG Gas Cylinder) দাম থেকে ব্যাঙ্কিং চার্জ সহ বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আসতে পারে বদল?
অগাস্টের শুরুতে বদলাতে পারে এলপিজির (LPG Gas Cylinder) দাম
অগাস্ট মাসের শুরুতেই বদল আসতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে। জুলাই মাসে কমেছিল এলপিজির দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমে দাঁড়িয়েছিল ২৯৩০ টাকায়। যদিও গৃহস্থালীর রান্নার গ্যাসের (LPG Gas Cylinder) দাম ছিল একই। তাই মনে করা হচ্ছে, অগাস্টেও বদল আসতে পারে রান্নার গ্যাসের দামে। পরিবর্তন হতে পারে এটিএফ এর দামেও। তেমনটা হলে ফ্লাইটের টিকিটের দামেও পড়তে পারে প্রভাব।

ব্যাঙ্কের নিয়মে বদল: মাসের শুরুতে ব্যাঙ্কের নিয়মেও আসতে পারে বদল। উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ১ অগাস্ট থেকে এসএমএস অ্যালার্ট চার্জে পরিবর্তন আনছে। অন্যান্য ব্যাঙ্কও বদল আনতে পারে তাদের সার্ভিস চার্জে। অগাস্টের শুরুতেই জিএসটির নিয়মে বদল আসছে।
আরও পড়ুন : বর্জ্য ব্যবস্থাপনায় বড় উদ্যোগ, সেপ্টেম্বর থেকেই রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা
কী কী পরিবর্তন আসছে: জানা যাচ্ছে, এবার থেকে ই ইনভয়েস ও ই ওয়ে বিল হতে চলেছে আরও আধুনিক। এছাড়া শিপ টু জিএসটিআইএন এবং বিল টু শিপ টু ট্রানজ্যাকশনও দিতে হবে। আলাদা করে জিএসটিআইএন চেকও করা হবে।
আরও পড়ুন : মিষ্টির দোকানে ছুটতে হবে না, ঘরেই নামমাত্র উপকরণে বানান ছানার জিলিপি
তৎকাল টিকিটের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে চলেছে অগাস্ট থেকে। সূত্রের খবর অনুযায়ী, ১ অগাস্ট থেকে টিকিট কাটা শুরুর সময় থেকেই তৎকাল টিকিট কাটার টোকেন দেওয়া হবে। এতে কাউন্টারে ভিড় কমবে বলেই মনে করা হচ্ছে।













