সরকারি কর্মীদের ফেরত দিতে হবে এই টাকা! বিরাট সিদ্ধান্ত রাজ্যের

Published on:

Published on:

Maharashtra Government to recover Ladki Bahin Yojana money from Government employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের (Government Employees) নিয়ে এবার কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। অযোগ্য হওয়া সত্ত্বেও সরকারি প্রকল্পের টাকা নিয়ে থাকলে তা ফেরত করতে হবে। এবার এমনই সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। লড়কি বহেন যোজনার (Ladki Bahin Yojana) ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি কর্মীদের নিয়ে কড়াকড়ি | (Government Employees)

মহারাষ্ট্রের মহিলাদের জন্য লড়কি বহেন যোজনা চালু করেছে সেই রাজ্যের সরকার। তবে উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ হলেই টাকা দেওয়া হয়। সম্প্রতি রাজ্যের তরফে এই প্রকল্পের তথ্য যাচাই করা হতেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। দেখা যায়, লক্ষ লক্ষ অযোগ্য এর সুবিধা পাচ্ছেন।

আরও পড়ুনঃ Under Process থেকে Approved! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, আনন্দে আত্মহারা মহিলারা

সম্প্রতি লড়কি বহেন যোজনা থেকে কতজন অযোগ্য উপভোক্তার নাম বাদ পড়েছে ও তাঁদের অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হয়েছে, এই নিয়ে একটি আরটিআই করা হয়েছিল। তাতে মারাত্মক তথ্য উঠে এসেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের জুন অবধি মহারাষ্ট্রের ৯২ লক্ষ অযোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা গিয়েছে। সরকারি অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে ৯৬০৫ কোটি টাকা।

আরটিআই থেকে প্রাপ্ত তথ্য বলছে, লড়কি বহেন যোজনা থেকে অনেক অযোগ্য উপভোক্তার নাম বাদ দেওয়া ও তাঁদের পরিচয় যাচাইয়ের পরেও অনেকে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ই-কেওয়াইসি না করায় ৬২ লক্ষ উপভোক্তার নাম তালিকা থেকে বাদ গিয়েছে। ১৬ লক্ষ উপভোক্তার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষের বেশি। পাশাপাশি সাড়ে চার লক্ষ সরকারি কর্মী ও আধিকারিকদের পরিবারের মহিলারাও এই সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন।

এছাড়া সঞ্জয় গান্ধী নিরাধর অনুদান যোজনার অধীন উপকৃত হচ্ছিলেন ৩.৬ লক্ষ মহিলা। তাঁদের নাম বাদ গিয়েছে। সেই সঙ্গেই এক পরিবারের সদস্য এমন আড়াই লক্ষ সুবিধাভোগীর খোঁজ পাওয়া গিয়েছে। এছাড়া দেখা গিয়েছে, ৬৫ বছরের বেশি বয়সী উপভোক্তার সংখ্যা ১.৮ লক্ষ। সব মিলিয়ে, মোট ৯২ লক্ষ উপভোক্তাকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।

Government employees

এই বিষয়ে নারী ও শিশু উন্নয়ন বিভাগ সূত্রে জানা গিয়েছে, সব অযোগ্য উপভোক্তার থেকে টাকা আদায় করবে না সরকার। শুধুমাত্র লড়কি বহেন যোজনার সুবিধা নেওয়া সাড়ে চার লক্ষ সরকারি কর্মীর থেকে এই টাকা আদায় করা হবে। সাধারণ নাগরিকদের মধ্যে যারা অযোগ্য, তাঁদের থেকে কোনও রকম টাকা আদায় করা হবে না।

যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত থাকে। টাকা পাওয়ার জন্য সেগুলি পূরণ করা বাধ্যতামূলক। এবার যেসব অযোগ্য প্রাপক লড়কি বহেন যোজনার সুবিধা পাচ্ছিলেন, তাঁদের নিয়ে কড়াকড়ি শুরু করেছে রাজ্য সরকার। এমনকি সুবিধা নেওয়া সরকারি কর্মীদের থেকে টাকা আদায়ের সিদ্ধান্তের কথাও জানা গিয়েছে।