‘গ্যালন গ্যালন…’! ডিম থেরাপি কাণ্ডে মহুয়ার জরুরি শুনানির আবেদন, কী বলল হাইকোর্ট?

Published on:

Published on:

Mahua Moitra urgent hearing plea in egg therapy case rejected in Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি নদিয়ার কালীগঞ্জে ডিম থেরাপির শিকার হন মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁকে লক্ষ্য করে ইট, পোড়া বেগুন ইত্যাদিও ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে আগেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল আদালত। তবে মঙ্গলবার জরুরি শুনানির আবেদন ফিরিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

মহুয়ার আবেদন ফেরাল হাইকোর্ট | (Mahua Moitra)

এদিন তৃণমূল সাংসদের আইনজীবী অয়ন ভট্টাচার্য জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য।

আরও পড়ুনঃ পিএম কিষাণের টাকা পান? এই ৩ কারণে নাও মিলতে পারে পরবর্তী কিস্তি, জরুরি আপডেট জানুন

তিনি বলেন, “এই ধরণের গ্যালন গ্যালন মামলা হচ্ছে”। এই মামলাটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনে তালিকায় আসবে ও সেই অনুযায়ী শুনানি হবে।

গত ১ জুলাই কালীগঞ্জে তৃণমূলের একটি কর্মিসভায় উপস্থিত হয়েছিলেন মহুয়া। অভিযোগ, সেই সভা চলাকালীন সেখানে কালো পতাকা হাতে হাজির হন একদল লোক। মহুয়াকে লক্ষ্য করে ‘হায় হায়’, ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া শুরু হয়।

অভিযোগ, সেদিন কালীগঞ্জের দলীয় কার্যালয়ের জানলা থেকে মহুয়াকে দেখতে পেয়ে তাঁকে লক্ষ্য করে ডিম, পোড়া বেগুন, ইট ছোঁড়া হয়। ওই দিনই এই নিয়ে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তোলার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ।

Krishnanagar TMC MP Mahua Moitra files case in Calcutta High Court

মহুয়া দাবি করেন, বিজেপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে। একইসঙ্গে পুলিশের ভূমিকা প্রসঙ্গে বলেন, “পুলিশ সব দেখলেও কোনও পদক্ষেপ নেয়নি। ভিড় সরানোর জন্য কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি।“

এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া। তিনি অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর নিয়ে পুলিশ অতিসক্রিয় হলেও তাঁর অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে রক্ষাকবচ চেয়ে মামলা দায়েরের অনুমতি চান তৃণমূল সাংসদ। আদালত সেই অনুমতি দিলেও আজ মহুয়ার জরুরি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন ফিরিয়ে দেওয়া হল।