Durga Puja 2026 Live Updates

‘চরম পর্যায়ে পুলিশের অত্যাচার…’, বিজেপিকে রাজনৈতিকভাবে লড়াইয়ের চ্যালেঞ্জ মমতার!

Updated on:

Updated on:

Mamata Banerjee challenges BJP on Lakshmi Puja
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ‘ভয় দেখাচ্ছে বিজেপি আর প্রশাসনের অপব্যবহার করছে’, এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্গাপুজোর পরবর্তী কোজাগরী লক্ষীপূজোর দিনে বর্তমান শাসকদলের (BJP) বিরুদ্ধে একাধিক অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পুলিশ ও প্রশাসনের অপব্যবহার করে তৃণমূলের নেতা, কর্মী থেকে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে হুমকি দিয়ে কার্যক্রম স্তব্ধ করার চেষ্টা চালানো হচ্ছে।

লক্ষীপুজোয় বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিন সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে মমতা জানান, ‘পুলিশের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে গতকাল থেকে। কমিশন আমাদের সমস্ত নথি জমা করার জন্য বলেছে। কিন্তু অন্যদিকে জেলা শাসক, ভিডিও, আইসি ও পুলিশ সুপারের দ্বারা সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে।

বর্তমান প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে মমতা বলেন, ওদের জন্য আইনি কাগজপত্র, স্ট্যাম্প পেপার ও নোটারাইজড অ্যাফিডেভিট অনায়াসেই বানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের জন্য সেই পথ সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। এমনকি মানুষ ব্যক্তিগত কাজেও যদি আমাদের অফিসে আসতে চান, তাহলে তাকেও আসতে দেওয়া হচ্ছে না। ভাবুন তাহলে কী ধরণের অত্যাচারটাই না চলছে! আমরা কি সত্যিই স্বাধীন? এই দেশে কি আর কোনো স্বাধীনতা অবশিষ্ঠ রয়েছে?

আরও পড়ুনঃ ফ্রিজ খুলতেই মিলল ছাতা ধরা মাংস, এক্সপায়ার্ড পনির! লাইসেন্স সাসপেন্ড সল্টলেকের নামী রেস্তোরাঁর

শাসককের অত্যাচারের ঘটনা প্রসঙ্গে, তিনি স্বাধীনতার ইতিহাসের কথা টেনে আনেন। এরপর মমতা জানান, আমাদের মহান নেতারা প্রাণ বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আর আজ আমাদের দেখতে হচ্ছে যে বিজেপি কিভাবে টাকা ছড়িয়ে লোকেদের কিনে নিচ্ছে! আমাদের দলেরই কর্মী, বিধায়ক এমনকি সাংসদেরা যদি তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাহলে তাঁদের জেলে ভরে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। এটা কি সুস্থ রাজনীতি?

শাসকদল (বিজেপি) এর রাজনীতির কৌশলের তীব্র সমালোচনা করেন মমতা। এরপর তিনি জানান, ক্ষমতা থাকলে তবেই রাজনৈতিক লড়াই করুন। ময়দানে রাজনৈতিক প্রতিদ্বন্ধিতা করতে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই। বিশ্ববাংলা বোর্ড তুলে দিলেই বিশ্ব বাংলাকে অস্বীকার করা যায় না। অনেক ভাইবোন রয়েছেন আমাদের যারা বিদেশে থাকেন, তাঁদের জন্যই এই ব্র্যান্ড তৈরি করা হয়েছিল। সব ভেঙে দিয়েছেন, লোগো সরিয়ে দিয়েছেন।

শেষে বিজেপির উদ্দেশ্যে মমতা বলেন, যা ইচ্ছা করতে পারেন, কিন্তু মনে রাখবেন চেয়ারটা কিন্তু স্থায়ী নয়। মানুষের মতটাই হল আসল স্থায়ী। আজকে ওরা রক্তের-অত্যাচারের রাজনীতি করছে। এছাড়া নেতাজি ও স্বামী বিবেকানন্দের বাণী ‘লিডার মাস্ট লিড দ্য পিপল’ বলেও জানান তিনি।