ভাঙবে তবু মচকাবে না! ‘Ex CM’ শব্দ এড়িয়েই নতুন পরিচয় মমতার

Published on:

Published on:

Mamata Banerjee Changes Social Media Bio After Losing CM Post
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর অবশেষে নিজের সোশ্যাল মিডিয়ার বায়ো বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতদিন ফেসবুক ও এক্স হ্যান্ডলে তাঁর পরিচয়ে ‘CM’ বা মুখ্যমন্ত্রী লেখা থাকলেও শনিবার দুপুরের পর সেখানে নতুন তথ্য দেখা যায়। তবে নতুন বায়োতেও তিনি কোথাও নিজেকে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ বা ‘Ex CM’ বলেননি। বরং তিন বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার কথাই উল্লেখ করেছেন। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই এই পরিবর্তন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নতুন বায়ো ঘিরে জল্পনা

শনিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ফেসবুক ও এক্স হ্যান্ডলে দেখা যায় নতুন বায়ো। সেখানে লেখা হয়েছে, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এবং পশ্চিমবঙ্গের ১৫তম, ১৬তম ও ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন। এর আগে তাঁর প্রোফাইলে শুধু ‘Chief Minister’ উল্লেখ ছিল।

বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে প্রথমবার বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি। ফল প্রকাশের পর থেকেই মমতার (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী পদ নিয়ে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছিল। যদিও ভোটের ফল বেরোনোর পরদিন সাংবাদিক বৈঠকে মমতা স্পষ্ট জানিয়েছিলেন, তিনি হার মানেননি এবং তাঁকে ‘অনৈতিকভাবে’ হারানো হয়েছে। সেই সময় তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না বলেও দাবি করেছিলেন।

তবে নিয়ম মেনে গত ৭ মে রাজ্যপাল বিধানসভা ভেঙে দেন। এরপর শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক শীর্ষ নেতা।

Mamata Banerjee breaks silence after defeat vows bigger role in INDIA bloc

আরও পড়ুনঃ ব্রিগেডে আবেগঘন মুহূর্ত! পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শুভেন্দুর শপথের কিছুক্ষণের মধ্যেই মমতার (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই পরিবর্তন নজরে আসে। তবে নতুন বায়োতেও তিনি কোথাও ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ শব্দ ব্যবহার করেননি। বরং নিজের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিন বার মুখ্যমন্ত্রী থাকার বিষয়টিকেই গুরুত্ব দিয়েছেন।