কমিশনের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে মমতা! SIR বিতর্কে আজ দিল্লিতে হাইভোল্টেজ লড়াই

Published on:

Published on:

Mamata Banerjee files Supreme Court case against Election Commission over SIR process
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সরাসরি আইনি লড়াইয়ে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন তিনি। এবার সেই বিতর্ক আরও তীব্র হল। রবিবার দুপুরেই দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার, বিকেলে কমিশনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

কমিশনের সাথে বৈঠকের আগে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

রবিবার দুপুরেই দিল্লি পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, সোমবার বিকেল ৪টে নাগাদ তৃণমূলের ১৫ জনের প্রতিনিধিদলকে নির্বাচন কমিশনের দপ্তরে সময় দেওয়া হয়েছে। তবে ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া বা SIR-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন মুখ্যমন্ত্রী। ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবেই এই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বাংলায় SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার জেরে রাজ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশনের কাছে একাধিক চিঠিও পাঠিয়েছেন তিনি। সেই চিঠিতে বিশিষ্টজনদের ডেকে শুনানি করা, প্রক্রিয়া স্থগিত রাখা সহ একাধিক দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কমিশনের তরফে তেমন সাড়া না মেলায় এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

আজ বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বৈঠকের আগেই মামলা দায়ের করে কমিশনের উপর চাপ বাড়িয়ে রাখলেন তিনি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, আজকের বৈঠক কি নিছক আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি SIR প্রক্রিয়ায় স্বজন হারানো পরিবারগুলিকে নিয়ে কমিশনের দফতরে আরও বড় কোনও কর্মসূচি নেবেন তৃণমূল নেত্রী?

Mamata Banerjee Lodges Complaint Against ED

আরও পড়ুনঃ রাজ্য পুলিশে মেগা রদবদল, বদলি ২২ আইপিএস!

জানা গিয়েছে, SIR প্রক্রিয়ার কারণে স্বজন হারানো শতাধিক পরিবার গত তিনদিন ধরে দিল্লিতে অপেক্ষা করছে। তাদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এমন জল্পনাও ক্রমশ জোরালো হচ্ছে। এখন আজকের বৈঠক এবং আগামী বুধবার সম্ভাব্য সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।