Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - রাজনীতি - কমিশনের সিদ্ধান্তে প্রতীক স্থগিত, কিন্তু অ্যাকাউন্ট ব্যবহারে ছাড়! হাইকোর্টে স্বস্তি মমতার

কমিশনের সিদ্ধান্তে প্রতীক স্থগিত, কিন্তু অ্যাকাউন্ট ব্যবহারে ছাড়! হাইকোর্টে স্বস্তি মমতার

Soumita Paul

Published on: September 21, 2026

Soumita Paul

Published on: September 21, 2026

Mamata Banerjee gets relief in High Court regarding TMC account freeze
Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক : জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রভাব আপাতত তৃণমূলের দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ছে না। তিনটি অ্যাকাউন্ট থেকে অর্থ ব্যবহার করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে বহাল রইল আগের ব্যবস্থাই। ফলে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তকে সামনে রেখে অ্যাকাউন্টগুলি ব্যবহারে নতুন করে নিষেধাজ্ঞা জারি হল না।

KPS Admission 2026
SNU Admission 2026

তহবিল নিয়ে স্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)

ইচ্ছেমতো ওই অ্যাকাউন্ট পরিচালনা করা যাবে না। আদালত যে পদ্ধতি নির্ধারণ করেছে, সেই নিয়ম মেনেই আর্থিক লেনদেন করতে হবে। মমতা তৃণমূলের অনুমোদিত প্রতিনিধিদের মধ্যে যে কোনও দুজন চেকে সই করতে পারবেন। তার সঙ্গে প্রয়োজন হবে বিশেষ আধিকারিকের স্বাক্ষর। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক টাকা দেওয়ার অনুমতি পাবে। আদালতের বর্তমান নির্দেশ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

মামলার শুনানিতে মূল প্রশ্ন হয়ে দাঁড়ায়, নির্বাচন কমিশনের প্রতীক সংক্রান্ত অন্তর্বর্তী সিদ্ধান্তের সঙ্গে দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের কোনও সরাসরি সম্পর্ক রয়েছে কি না। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, কমিশন এখনও তৃণমূলের নাম বা প্রতীকের মালিকানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। শুধুমাত্র উপনির্বাচনকে সামনে রেখে প্রতীক সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই সেই সিদ্ধান্তের ভিত্তিতে পুরনো আদালতের নির্দেশ বাতিল করার প্রয়োজন নেই।

মমতা শিবিরের হয়ে আদালতে বক্তব্য রাখেন আইনজীবী সোহেব আলম। তাঁর বক্তব্য ছিল, নির্বাচন কমিশনের কাছে প্রতীক নিয়ে বিবাদ এখনও বিচারাধীন। দুই পক্ষকেই আলাদা প্রতীক দেওয়া হয়েছে। ফলে প্রতীক সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের বিষয়টিকে এক করে দেখা ঠিক হবে না। তিনি বলেন, “কমিশন শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দায়বদ্ধ। প্রতীক কে পাবে সেটি নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন। নতুন প্রতীক পেয়েছে দুই দলই। কমিশন প্রতীক না দিলেও অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যা হবে না।”

এর পরেই প্রশাসনের অবস্থান জানতে চান বিচারপতি। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। তাঁর বক্তব্য, “তদন্ত চলছে। প্রতিটি অ্যাকাউন্টে অনেক টাকা আছে। একটিতে ২৫ কোটি টাকার বেশি আছে। মামলা খারিজ করা হোক। কারণ কমিশন প্রতীক কেড়ে নিয়েছে। তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিশেষ অফিসার মারফত ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। সেটা বাতিল করা হোক। ওই অ্যাকাউন্টে যাঁরা সই করতেন, কমিশনের নির্দেশের পর তাঁদের সই করার অধিকার নেই।”

রাজ্যের এই দাবির সঙ্গে অবশ্য সহমত হয়নি আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করেন, কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে অ্যাকাউন্ট ব্যবহারের পুরনো অনুমতি বাতিল হয়ে যায়নি। তাঁর বক্তব্য, “শুধুমাত্র উপনির্বাচনের জন্য প্রতীক ফ্রিজ করা হয়েছে। এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কমিশনের তরফে। তাই সেক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যবহারে কোনও বাধা নেই।”

Mamata Banerjee gets relief in High Court regarding TMC account freeze

আরও পড়ুন : ১লা নভেম্বর থেকে বদলে যাচ্ছে নিয়ম! ফ্রি ট্রেন যাত্রার বড় সুবিধা দেওয়া হবে ‘এই’ সমস্ত লোকেদের

এই অ্যাকাউন্ট নিয়ে আইনি টানাপোড়েন অবশ্য বেশ কিছুদিনের। তৃণমূলের এক বিধায়কের অভিযোগের পর তিনটি দলীয় অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই অর্থ যাতে দলীয় কাজে ব্যবহার করা যায়, সেই অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল।

Related Stories

View All
Design Conclave 2K26 concluded with grand ceremony, know the details.

উদ্ভাবন ও সৃজনশীল উৎকর্ষের অনবদ্য উদযাপন! মহাসমারোহে সম্পন্ন হল ডিজাইন কনক্লেভ 2K26

Biometric Aadhaar Authentication must to get LPG subsidy from 1 October

১ অক্টোবর থেকে আর মিলবে না এলপিজি সাবসিডি! কাদের ভর্তুকি বন্ধ হতে চলেছে জানুন

dearness allowance(54)

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সুরাহা! আরও ৮% DA বৃদ্ধি করল রাজ্য সরকার, মিলবে দুটি কিস্তিতে

Eight required documents to apply for Banglar Yuva Shakti check out the list

এই ৮ ডকুমেন্ট না থাকলে হবে না যুবশক্তিতে আবেদন! বেকারভাতা নিয়ে বড় আপডেট জানুন

Mamata Banerjee gets relief in High Court regarding TMC account freeze

কমিশনের সিদ্ধান্তে প্রতীক স্থগিত, কিন্তু অ্যাকাউন্ট ব্যবহারে ছাড়! হাইকোর্টে স্বস্তি মমতার

Breaking News

View All
Design Conclave 2K26 concluded with grand ceremony, know the details.

উদ্ভাবন ও সৃজনশীল উৎকর্ষের অনবদ্য উদযাপন! মহাসমারোহে সম্পন্ন হল ডিজাইন কনক্লেভ 2K26

September 20, 2026
Mid Day Meal will include Chicken Biryani once a week in Tamil Nadu

সপ্তাহে একদিন করে মিড ডে মিলে চিকেন বিরিয়ানি! কবে থেকে মিলবে? বড় আপডেট জানুন

September 21, 2026
These people will get free train travel on Indian Railways

১লা নভেম্বর থেকে বদলে যাচ্ছে নিয়ম! ফ্রি ট্রেন যাত্রার বড় সুবিধা দেওয়া হবে ‘এই’ সমস্ত লোকেদের

September 21, 2026
Fears of Russia attacking several NATO countries are growing.

যুদ্ধে ইউক্রেনকে সামরিক সাহায্য! ‘NATO’-র একাধিক দেশে হামলা চালাবে রাশিয়া? বাড়ছে শঙ্কা

September 21, 2026
Mahua Moitra goes to Calcutta High Court in Tehatta egg attack incident

ডিম হামলার মুখে পড়তেই হাইকোর্টে মহুয়া! মামলা দায়েরের অনুমতি মিললেও দ্রুত শুনানি নিয়ে কী বলল আদালত?

September 21, 2026
Mithu Mukherjee late actress entertainment fraternity in mourning

নক্ষত্রপতন টলিউডে! না ফেরার দেশে অভিনেত্রী মিঠু মুখার্জি

September 21, 2026
agnimitra paul(2)

সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন? কোথায় যাবেন? বড় খবর দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

September 21, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য