বাংলা হান্ট ডেস্কঃ নতুন শিক্ষাবর্ষে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। তিনটি নামী কলেজকে নিয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাবে সবুজ সংকেত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সরস্বতী পুজোর দিন কলেজে এসে নিজেই এই কথা জানান তিনি। সব ঠিকঠাক থাকলে বিধানসভা ভোটের পরই এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে পারে রাজ্য।
তিন কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে সম্মতি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)
সূত্রের দাবি, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিধানসভা ভোটের পর এই নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
অধ্যক্ষদের জানানো হয়েছে সিদ্ধান্ত
খবর অনুযায়ী, এই বিষয়ে ইতিমধ্যেই আশুতোষ কলেজের অধ্যক্ষের পাশাপাশি শ্যামাপ্রসাদ কলেজ এবং যোগমায়া দেবী কলেজের অধ্যক্ষদেরও অবগত করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রস্তাব বাস্তবায়িত হলে তিনটি কলেজ মিলিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ I-PAC মামলায় নতুন মোড়! কলকাতায় পা রাখলেন ED ডিরেক্টর রাহুল নবীন
উল্লেখ্য, এই তিনটি কলেজ দীর্ঘদিন ধরে কলকাতার উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আলাদা বিশ্ববিদ্যালয় গঠিত হলে শিক্ষার পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থায় নতুন দিশা খুলতে পারে বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ। তবে সবকিছুই আপাতত প্রস্তাবের স্তরে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত ভোটের পরই নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
বর্তমানে রাজ্যজুরে চলছে SIR প্রক্রিয়া। সেই নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। তারমধ্যে কিছুদিন আগে IPAC এর ঘটনায় রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই সিদ্ধান্ত নিয়ে বিরোধীদের অভিযোগ, একের পর এক সিদ্ধান্তের মাধ্যমে ভোটের আগে জনমতকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এই আবহেই মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক সিদ্ধান্ত সামনে আসায় বিরোধীরা তা নিছক প্রশাসনিক নয়, বরং আসন্ন ভোটকে মাথায় রেখেই নেওয়া রাজনৈতিক চাল বলে ব্যাখ্যা করছে। সব মিলিয়ে SIR প্রক্রিয়া, কেন্দ্র-রাজ্য টানাপড়েন এবং iPAC বিতর্ক, এই তিনটি বিষয় মিলিয়ে রাজ্যের রাজনীতির পারদ এখন বেশ চড়া।












