‘৬ মাসের DA দিল না, আমি ক্লিয়ার করে এসেছিলাম..,’ মহার্ঘ ভাতা নিয়ে বড় দাবি মমতার

Published on:

Published on:

dearness allowance(242)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ববর্তী সরকারের পর বর্তমান সরকারের ডিএ (Dearness Allowance) বিষয়ক সিদ্ধান্ত নিয়েও অখুশি সরকারি কর্মীদের একটা অংশ। তাদের মতে, আগের তৃণমূল সরকার এপ্রিল মাস থেকে বর্ধিত যে ৪% ডিএ ঘোষণা করেছিল তা দেওয়া হয়নি। এবার সেই একই কথা শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখেও।

ডিএ ইস্যুতে বিজেপি সরকারকে প্রশ্ন মমতার | Dearness Allowance

২১ জুলাই কালীঘাট তৃণমূলের মঞ্চ থেকে বক্তৃতা দেওয়ার সময় মমতার মুখে উঠে এল রাজ্য সরকারি কর্মচারীদের প্রসঙ্গও। বর্তমান বিজেপি সরকারকে তোপ দেগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, সরকারি কর্মীদের সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বসিয়ে রাখা হয়’।

মমতা বলেন, এপ্রিল মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলাম। ৬ মাসের ডিএ দিল না। মমতার কথায়, “আমি তো ক্লিয়ার করে দিয়ে এসেছিলাম। মাছের তেলে মাছ ভাজা, চালাকি? পে কমিশন আমরাই করে এসেছিলাম।” এদিকে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার বকেয়া ডিএ মামলার শুনানি রয়েছে ফের। ইতিমধ্যেই ডিএ ইস্যুতে সুর চড়াতে শুরু করেছেন সরকারি কর্মীদের একটা বড় অংশ।

কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। এক সাক্ষাতকারে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “শুভেন্দু বড় বড় কথা বলছিল, প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছিল। কী বলছিল তাঁদের ম্যানিফেস্টোতে? বলেছিল ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন লাগু হবে, ৪৫ দিনের মধ্যে ডিএ দিয়ে দেওয়া হবে। সবাই জানে।”

তিনি বলেন, “ডিএ ২০% দেবে সেটা নিয়ে চলে গেছে অক্টোবরে। তার মধ্যে ৪% পূর্বের সরকার ঘোষণা করেছিল। এপ্রিল মাস থেকে ঘোষণা করেছিল। যখন ৪% ডিএ বিধানসভায় যখন ঘোষণা করেছিল তখন এই সরকারের উচিৎ ছিল না যে ৪% ডিএ-টা কমপক্ষে দিক। আমরা তো ভেবেছিলাম চারের সাথে আরও ৪ যোগ করে ৮% ডিএ এপ্রিল মাস থেকে দেবে। ”

dearness allowance

আরও পড়ুন: ঝেঁপে আসছে ঝড়-বৃষ্টি! কিছুক্ষণেই প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, আবহাওয়ার লেটেস্ট খবর

তাঁর অভিযোগ, একবারে ২০% ডিএ অক্টোবর থেকে দেওয়ার থেকে ৮% ডিএ এপ্রিল মাস থেকে দিলে সরকারি কর্মচারীরা বেশি লাভবান হতেন। সরকারি কর্মীদের বোকা বানাতে চাইছে বলেও বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মলয়বাবু।