বাংলাহান্ট ডেস্ক : মুরগির মাংস প্রিয় নয়, এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। চিকেন কষা, ঝোল থেকে অসংখ্য নানান স্বাদের পদ রয়েছে মুরগির মাংসের (Recipe)। খেতে যেমন সুস্বাদু, তেমনই চিকেন রান্না করাও সহজ। তবে মাটনের মতোই চিকেন যদি ভালো করে সেদ্ধ না করা হয় তবে রান্নাটাই নষ্ট হয়ে যায়।
মুরগির মাংস (Recipe) সেদ্ধ হবে কীভাবে?
মাটনের মতো চিকেন সেদ্ধ হতে অত বেশি সময় না লাগলেও মুরগির মাংস বেশ কিছুটা সময় নিয়েই রান্না করতে হয়। তবেই মাংসে আসে স্বাদ। বেশি সেদ্ধ হলে আবার মুরগির মাংস ছিবড়ে হয়ে যায়। তাহলে সঠিক সেদ্ধ করার পদ্ধতি কী? কীভাবে নরম হবে চিকেন?

এভাবে ম্যারিনেট করুন চিকেন: মাংস রান্নার আগে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা উচিত। টক দই, লেবুর রস দিয়ে মাংস মাখিয়ে রাখলে তা নরম হয়। মাংসে কাঁচা পেঁপে বাটা মাখিয়ে ৩০-৪০ মিনিট রেখে তারপর রান্না করলে মাংস হয় নরম, সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি।
আরও পড়ুন : ৩০ জুন পর্যন্ত ডেডলাইন, তারপরেই ‘অবৈধ’ কাগজের নোট? কী জানাল কেন্দ্র?
এভাবে করুন রান্না: মাংস ফ্রিজে রাখা থাকলে রান্না (Recipe) করার বেশ খানিকক্ষণ আগে তা বের করে রাখুন। মাংস পুরোপুরি রুম টেম্পারেচারে এলে তারপর রান্না করা উচিত। ঠাণ্ডা মাংস রান্না করলে রস শুকিয়ে মাংস ছিবড়ে হয়ে যায়। চিকেনের কোনও চাইনিজ বা ফ্রায়েড পদ বানালে মাংসে কর্নফ্লাওয়ার এবং ডিমের সাদা অংশ মাখিয়ে রাখলে মাংসের আর্দ্রতা বজায় থাকে।
হাতে সময় নেই, অথচ মাংস দ্রুত নরম করা প্রয়োজন? তাহলে মাংসে সামান্য বেকিং সোডা এবং জল মিশিয়ে ১৫ মিনিট মতো মাখিয়ে রেখে ধুয়ে নিয়ে রান্না করলে মাংস নরম হবে। মাংস মাঝারি আঁচে রান্না করলে নরম হবে।













