বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের (Indian Cricket Team) বোলিং একেবারেই সাধারণ মানের পারফরম্যান্স করে চলেছে। এই নিয়ে চিন্তায় রয়েছেন সমর্থকরা। যার জন্য প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পরিকল্পনার বিপরীত পথে হেঁটেই অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar) ভারতীয় দলে ফিরিয়ে এনেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নিযুক্ত নতুন নির্বাচক প্রধান প্রজ্ঞান ওঝা। ক্রীড়া বিশেষজ্ঞরা এবার আশা করছেন যে এবার হয়তো অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ সামি-ও (Md. Shami) ফিরতে পারেন ভারতীয় স্কোয়াডে।
তবে মহম্মদ সামি নিজে এই বিষয়টি নিয়ে খুব একটা ভাবিত নন। গত এক বছর ধরে তিনি ঘরোয়া ক্রিকেটে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন একাধিকবার। কিন্তু তারপরেও গৌতম গম্ভীর বা প্রাক্তন নির্বাচক প্রধান অজিত আগারকার তাকে ভারতীয় দলে ফেরত আসার সুযোগ দেননি। তাই আপাতত ভারতীয় দলে ফেরার কথা না ভেবে রঞ্জিতে নিজের সেরাটা দেওয়াটাই পাখির চোখ করছেন ৩৬ বছর বয়সী এই পেসার।

ভুবনেশ্বর কুমারের দলে ফেরত আসার প্রসঙ্গে তিনি বলেছেন, “ভুবনেশ্বর কুমার ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছেন, আর সেটা তাঁর জন্য ভালো ব্যাপার। তবে তাঁর দলে সুযোগ পাওয়া নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। যেখানেই খেলার সুযোগ পাব, সেখানেই নিজের সেরাটা দেব। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ এই রঞ্জি ম্যাচটির ওপরই নিবদ্ধ। যদি আর কখনও ভারতের হয়ে খেলার সুযোগ না-ও পাই, তাতে আমার কোনো ক্ষতি নেই।”
আরও পড়ুন: শ্রেয়স আইয়ারদের ব্যর্থতায় ভেঙে গেল রোহিত শর্মার রেকর্ড! চিন্তা বাড়ছে সমর্থকদের
তার এই মন্তব্য শোনার পরেই জল্পনা আরম্ভ হয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। অনেকেই আশঙ্কা করছেন যে সামি এই কথা বলে গৌতম গম্ভীরের ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তিনি বলতে চেয়েছেন যে তাকে দলে না ফিরিয়ে শুধুমাত্র তরুণদের সুযোগ দিয়ে আখেরে ভারতীয় দলেরই ক্ষতি করছেন গম্ভীর।
আরও পড়ুন: বিশ্বকাপ জিততে চাইলে শুভমান গিলের থেকে নেতৃত্ব কেড়ে নিক গম্ভীর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ওপেনার
অবশ্য গম্ভীর সাম্প্রতিক অতীতে ভারতের তরুণ বোলাররা খারাপ পারফরম্যান্স করলেও তাদের ওপর থেকে ভরসা হারাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে হোম সিরিজগুলিতে বারবার ব্যাটিং-বান্ধব উইকেট প্রস্তুত করেছে বিসিসিআই। ফলে ভারতের ব্যাটাররা সেই পরিস্থিতিতে যতটা সফল, ঠিক ততটাই ব্যর্থ ভারতীয় দলের বোলাররা। সিনিয়র, অভিজ্ঞ তারকা বোলারদের বদলে সাম্প্রতিক অতীতে গৌতম গম্ভীর ভারতীয় দলে বার বার সুযোগ দিয়েছেন তরুণ বোলারদের। তারা ব্যর্থ হলেও তিনি এখন তাদের ওপর থেকে ভরসা হারাচ্ছেন না। বরং তিনি বিসিসিআইয়ের ব্যাটিং-বান্ধব পিচে সিরিজ আয়োজনের বিষয়টি নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন।













