বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফ থেকে এবার মেদিনীপুর (Medinipur) বাসীদের জন্য বড় ঘোষণা করল। যাত্রীদের কথা মাথায় রেখে এবং দিঘা,কলকাতা যাওয়ার জন্য ৬ টি সরকারি বাস চালু হল। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে।
মেদিনীপুরবাসীর জন্য সুখবর! চালু ৬ নতুন বাস (Medinipur)
স্থানীয়দের সরকারি উদ্যোগে এই সংযোগ চালু হওয়ায় প্রতিদিন যাতায়াত ব্যবস্থা একদিকে যেমন সহজ ভাবে অপরদিকে কমবে অতিরিক্ত ভাড়ার চাপও। প্রসঙ্গত মেদিনীপুর (Medinipur) সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এই বাসগুলোর উদ্বোধন হয় রবিবার দিন।

আরও পড়ুন: রথের আনন্দে ভাটা? টানা ১৩ দিন ট্রেন বাতিল, কোন কোন রুটে চলবে না পরিষেবা জানুন
এই নতুন বাসগুলো উদ্বোধন হওয়ার ফলে এগরা, পটাশপুর ও ভগবানপুরে সাধারণ মানুষ সরাসরিভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ছাত্র-ছাত্রী রোগী ও নিত্যযাত্রীরা কম খরচে নিরাপদে যাতায়াতের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।
একই সঙ্গে রাজ্যের নতুন সরকার আসার পরে মহিলাদের সরকারি বাসের যাতায়াত সম্পূর্ণ ফ্রি ঘোষণা করা হয়েছে। আর একই জেলায় জেলায় বিভিন্ন রূপের বাসের সংখ্যা বাড়ায় যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আগের থেকে অনেকটা সুবিধাজনক হয়েছে। পাশাপাশি সরকারের এই ঘোষণায় খুশি হয়েছেন নিত্যযাত্রীরা।
এছাড়াও, এই সরকারি বাস পরিষেবার মাধ্যমে শুধু তিনটি এলাকার মধ্যে যোগাযোগই জোরদার হবে না, বরং শিক্ষা, চিকিৎসা, ব্যবসা এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রতিদিন যাতায়াতকারী বহু মানুষের ভ্রমণও আরও স্বস্তিদায়ক হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। ভবিষ্যতে যাত্রী সংখ্যা বাড়লে পরিষেবা সম্প্রসারণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ফলে পূর্ব মেদিনীপুরের গণপরিবহণ ব্যবস্থায় এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখা হচ্ছে (Medinipur)।













