সপ্তাহে একদিন করে মিড ডে মিলে চিকেন বিরিয়ানি! কবে থেকে মিলবে? বড় আপডেট জানুন

Published on:

Published on:

Mid Day Meal will include Chicken Biryani once a week in Tamil Nadu
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মিড ডে মিল (Mid Day Meal) মানেই আর একঘেয়ে খাবার নয়। এবার পড়ুয়াদের পাতে পড়বে চিকেন বিরিয়ানি (Chicken Biryani)। সপ্তাহে একদিন করে ছাত্রছাত্রীদের এই পদ দেওয়া হবে। সম্প্রতি এই নিয়ে বড় আপডেট দিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী।

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে চিকেন বিরিয়ানি | (Mid Day Meal)

মিড ডে মিলে সাধারণত পড়ুয়াদের ভাত, ডাল, সবজির মতো খাবার দেওয়া হয়। তবে গত জুলাই মাসে তামিলনাড়ু সরকারের তরফে সপ্তাহে একদিন করে চিকেন বিরিয়ানি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার সেই প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গেল।

আরও পড়ুনঃ ডিম হামলার মুখে পড়তেই হাইকোর্টে মহুয়া! মামলা দায়েরের অনুমতি মিললেও দ্রুত শুনানি নিয়ে কী বলল আদালত?

সম্প্রতি তামিলনাড়ুর স্কুল শিক্ষা মন্ত্রী রাজ মোহন বলেন, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের ইচ্ছা মতো এবার মিড ডে মিলে সরকারি স্কুলের পড়ুয়াদের চিকেন বিরিয়ানি দেওয়া হবে। ইতিমধ্যেই মিড ডে মিলের মেনুতে পরিবর্তন আনার চিন্তাভাবনা শুরু হয়েছে।

তবে এখনই সরকারি স্কুলের পড়ুয়ারা মিড ডে মিলে চিকেন বিরিয়ানি পাবে না। বর্তমান মেনুতে এই ধরণের পদ যুক্ত করার জন্য সব স্কুলের স্বাস্থ্যবিধি, খাদ্যসুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি খতিয়ে দেখা হবে।

এই বিষয়ে স্কুল শিক্ষা মন্ত্রী বলেন, “সম্মান জানিয়েই আমি বলছি, জেলবন্দিরা যদি চিকেন বিরিয়ানি খেতে পারেন, তাহলে আমাদের ছাত্রছাত্রীরা কেন বঞ্চিত হবে?” পাশাপাশি তাঁর সংযোজন, এর জন্য একটি পাইলট প্রকল্প দরকার। প্রথমে একটি পাইলট প্রকল্প চালানো হবে। এরপর ধীরে ধীরে পড়ুয়াদের মিড ডে মিলের মেনুতে চিকেন বিরিয়ানি যুক্ত করা হবে।

Mid Day Meal

তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও মিড ডে মিলে পুষ্টিকর ও প্রোটিনসমৃদ্ধ খাবার পরিবেশনে জোর দিয়েছে। রাজ্যে পালাবদলের পর ইসকনের হাতে কলকাতার একটি বড় অংশের স্কুলের মিড ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া সহ একাধিক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি এই মিড ডে মিলে পরিষেবাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।