হাওড়া স্টেশন নিয়ে বড় খবর! এবার পাল্টে যাবে চেহারা? রেলমন্ত্রীর কাছে বিরাট প্রস্তাব

Published on:

Published on:

MLA Umesh Rai submitted Howrah Station development proposal to union railway minister
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার অন্যতম ব্যস্ত স্টেশনগুলির মধ্যে একটি হাওড়া (Howrah Station)। রোজ এখান দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এবার এই হাওড়া স্টেশন নিয়েই বড় প্রস্তাব দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই (Umesh Rai)। গত শনিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে বেশ কিছু পরিকল্পনা তুলে ধরেন তিনি।

হাওড়ার সার্বিক পরিবহণ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রস্তাব- (Howrah Station)

জানা গিয়েছে, হাওড়া রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে গঙ্গার ফেরিঘাট থেকে দিঘা বাসস্ট্যান্ড অবধি এলাকাকে আন্তর্জাতিক মানের আধুনিক পরিবহণ হাবে রূপান্তর করার প্রস্তাব দিয়েছেন উমেশ। সেই প্রস্তাবে, এই এলাকাটিকে একটি সমন্বিত মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব হিসেবে তৈরি করার কথা বলা হয়েছে। এর মধ্যে স্কাইওয়াক, মাল্টি স্টোরেড পার্কিং, অত্যাধুনিক বাস ও ট্যাক্সি টার্মিনাল সহ একাধিক সুযোগ-সুবিধা থাকবে।

আরও পড়ুনঃ আরও বিপদে অভিষেক! মারাত্মক অভিযোগে এবার ডায়মন্ড হারবারে FIR দায়ের

এই বিষয়ে উত্তর হাওড়ার বিধায়ক জানান, পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত একটি পরিবহণ কেন্দ্র হল হাওড়া স্টেশন। রোজ হাজার হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করেন। কেউ ব্যবহার করেন রেল, কেউ ফেরি, কেউ আবার ট্যাক্সি পরিষেবা। তবে আধুনিক পরিকাঠামো না থাকায় তাঁদের অনেককেই সমস্যার মুখে পড়তে হয়।

উমেশ জানান, রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে কীভাবে বাসস্ট্যান্ড অথবা ফেরিঘাটে যেতে হবে সেটা অনেকেই বুঝতে পারেন না। এই সমস্যা দূর করতে স্কাইওয়াক, চলন্ত সিঁড়ির মাধ্যমে একেবারে ট্যাক্সিস্ট্যান্ড, বাসস্ট্যান্ড, ফেরিঘাট ও পার্কিং জোনে পৌঁছনোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গেই নির্দিষ্ট পিক আপ অ্যান্ড ড্রপ জোন সহ উন্নত মানের ট্রাফিক ব্যবস্থার কথাও বলা হয়েছে। এছাড়া হাওড়া স্টেশন চত্বরে দীর্ঘদিনের যানজট ও পার্কিং সংক্রান্ত সমস্যা দূর করতেও বড় প্রস্তাব দিয়েছেন বিধায়ক।

18 suspected Bangladeshis were brought to West Bengal.

এই বিষয়ে উমেশ রাই বলেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী এই প্রস্তাবগুলিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে পূর্ব ভারতের অন্যতম আধুনিক পরিবহণ কেন্দ্রে পরিণত হবে হাওড়া, এমনটাই জানিয়েছেন তিনি।

এদিকে বাংলার মানুষের কাছে হাওড়া রেলওয়ে স্টেশনের গুরুত্ব অপরিসীম। রোজ বহু নিত্যযাত্রী হাওড়া স্টেশন হয়ে কলকাতা পৌঁছন। এর পাশাপাশি এখান থেকে দেশের বিভিন্ন রাজ্যের দূরপাল্লার ট্রেনও ছাড়ে। এই স্টেশনের আধুনিকীকরণ ও হাওড়ার সার্বিক পরিবহণ ব্যবস্থার উন্নয়ন হলে তাঁদের যে প্রচুর সুবিধা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।