ভোটের আগে বড় চমক! নবান্নের শেষ মন্ত্রিসভায় একগুচ্ছ নিয়োগে সিলমোহর

Published on:

Published on:

Nabanna
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচন ২০২৬-এর (West Bengal Assembly Election) আগে বৃহস্পতিবার নবান্নে সম্ভবত শেষ মন্ত্রিসভার বৈঠক বসেছিল। সেই বৈঠকেই একসঙ্গে একাধিক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (State Government)। বিভিন্ন দপ্তরে নতুন পদ তৈরি এবং শূন্যপদ পূরণের প্রস্তাবে সায় দেওয়া হয়েছে। বলা হয়েছে ভোট যদি সময়মতো ঘোষণা হয়ে যায়, তাহলে আর মন্ত্রিসভার বৈঠক হওয়ার সুযোগ থাকবে না। তবে ভোট পিছোলে আরও একটি বৈঠক হতে পারে।

উন্নয়ন পর্ষদে নতুন নিয়োগ (West Bengal Assembly Election)

রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ পর্যটন ও ধর্মীয় উন্নয়ন পর্ষদে ‘জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানার’ পদে পাঁচজন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। বক্রেশ্বর, মুকুটমণিপুর, পাথরচাপড়ি, ফুরফুরা শরিফ এবং তারকেশ্বর, প্রতিটি উন্নয়ন পর্ষদের জন্য একটি করে পদ তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলির উন্নয়ন পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতেই এই পদক্ষেপ বলে জানা গেছে।

পুরসভা ও স্বাস্থ্য পরিষেবায় জোর

কলকাতা পুরসভার স্বাস্থ্য পরিষেবা শক্ত করতে ‘মেডিক্যাল অফিসার (জেনারেল)’ পদে ৪১টি শূন্যপদ পূরণ করা হবে। পশ্চিমবঙ্গ পুর পরিষেবা কমিশনের মাধ্যমে সরাসরি নিয়োগ হবে। এছাড়া শিলিগুড়ি পুরনিগমেও পরিকাঠামো উন্নয়নের জন্য ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)’ পদে তিনটি নতুন পদ তৈরির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

শিক্ষা ও গবেষণাতেও পদ সৃষ্টি

কলকাতার এআইডব্লিউসি বুনিয়াদি বালিকা উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিভাগে সাতটি স্থায়ী শিক্ষক পদ তৈরি করা হয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য ঔষধ নিয়ন্ত্রণ ও গবেষণাগারে মোট ১০টি বৈজ্ঞানিক পদ পূরণের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একজন ‘জুনিয়র সায়েন্টিফিক অফিসার’, পাঁচজন ‘সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট’ এবং চারজন ‘জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট’ নিয়োগ করা হবে।

Nabanna Recognises Married Daughters in Death Gratuity Rule

আরও পড়ুনঃ রমজানে বিশেষ রেশন প্যাকেজ ঘোষণা! কারা পাবেন, কত দামে কী মিলবে জানাল রাজ্য

ভোটের (West Bengal Assembly Election)ঠিক আগে এই নিয়োগের সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন দপ্তরে দীর্ঘদিনের শূন্যপদ পূরণ হলে প্রশাসনিক কাজেও গতি আসবে। এখন নজর, নিয়োগ প্রক্রিয়া কত দ্রুত শুরু হয় এবং শেষ পর্যন্ত কবে তা বাস্তবে কার্যকর হয় সেই দিকে।