পড়ুয়াদের মিড-ডে মিলের মাংস ‘চুরি’ করে স্যারের অ্যানিভার্সারির ভোজ? অভিযোগে তোলপাড় নদিয়ার স্কুলে

Published on:

Published on:

Nadia uproar in Shantipur over mid-day meal meat
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভরদুপুরের নদিয়ার (Nadia) শান্তিপুর স্কুলের তুমুল উত্তেজনা। শিশুদের মিড ডে মিলের জন্য বরাদ্দ মাংস সরিয়ে রাখা হয়েছিল রান্নাঘরে। তবে সেই বরাদ্দমাংস নিয়ে কারচুপের অভিযোগ ওঠে। যার ফলে উত্তাল হয়ে ওঠে স্কুল চত্বর।

মিড-ডে মিলের মাংস নিয়ে শান্তিপুরে শোরগোল (Nadia)

কর্মীদের একাংশ অভিযোগ ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ মিড ডে মিলের খাবারের বিশেষ করে মাংসও নিয়মিত চুরি হয়ে যায়। অন্যদিকে মিড ডে মিল কর্মীদের অভিযোগ শিক্ষকেররা ছাত্র-ছাত্রীদের খাবার আলাদা করে রান্না করে নিজেরাই খেয়ে থাকেন। আর এমন ঘটনা শোনার পরেই নদিয়ার (Nadia) শান্তিপুরের জনকল্যাণ বুনিয়াদি শিক্ষালয় উত্তপ্ত হয়ে ওঠে।

Nadia uproar in Shantipur over mid-day meal meat

আরও পড়ুন: একঘেয়ে নিরামিষ নয়, এভাবে বানান পনির, আঙুল চাটবে সবাই

অভিভাবকদের অভিযোগ মিড ডে মিল কর্মীরা প্রতিদিন মাংস থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের স্কুলের বরাদ্দ করা খাবার চুরি করে বাড়ি নিয়ে যায়। অপরদিকে মিড ডে মিলের কর্মীদের অভিযোগ শিক্ষকেরা ছাত্রদের খাবার চুরি করছেন। তাদের দাবি মাঝেমধ্যেই শিক্ষকদের বিবাহ বার্ষিকী জন্মদিন পালন করা হয় ছাত্র-ছাত্রীদের খাবার সরিয়ে।

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, অনেকদিন ধরেই তারা দেখতে পেতেন মিড ডে মিলের কর্মীরা খাবার চুরি করে বাড়ি নিয়ে যাচ্ছেন। এখন স্কুলের মাস্টাররাও সেই খাবার নিয়ে চলে যান। যার ফলে ছাত্র-ছাত্রীরা সঠিক খাবারের থেকে বঞ্চিত থাকেন।

তবে স্কুলে এভাবে খাওয়া দাওয়া করা অথবা খাবার চুরি করার অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক-শিক্ষিকারা। তারা জানান শিক্ষকের বিবাহ বার্ষিক আছে ঠিকই। তবে তার জন্য মাংস আলাদাভাবে কিনে আনা হয়েছে (Nadia)।