জন্মদিনেও কর্তব্যে অবিচল! সেমিকন ইন্ডিয়ার সূচনা করলেন মোদী, গোটা বিশ্বকে দিলেন বিশেষ বার্তা

Published on:

Published on:

Narendra Modi inaugurated Semicon India on his birthday.
Follow

বাংলাহান্ট ডেস্ক: নিজের জন্মদিনেও অন্য দিনের মতোই সরকারি কর্মসূচিতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশজুড়ে যখন কোথাও সরকারি উদ্যোগে, কোথাও দলীয় কর্মসূচিতে তাঁর ৭৬তম জন্মদিন পালন হচ্ছে, তখন দিল্লির (Delhi) দ্বারকার যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৬ (SEMICON India 2026)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আর সেই মঞ্চ থেকেই ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রগতির কথা তুলে ধরার পাশাপাশি সাম্প্রতিক ব্রিকস সম্মেলন নিয়েও বড় বার্তা দিলেন তিনি। মোদীর বক্তব্য, দিল্লিতে সফলভাবে ব্রিকস সম্মেলন আয়োজন এবং সর্বসম্মতভাবে ‘নিউ দিল্লি ডিক্লারেশন’ গৃহীত হওয়া আন্তর্জাতিক মঞ্চে ভারতের গ্রহণযোগ্যতারই প্রতিফলন।

জন্মদিনে সেমিকন ইন্ডিয়ার সূচনা করলেন মোদী (Narendra Modi), গোটা বিশ্বকে দিলেন বিশেষ বার্তা

প্রধানমন্ত্রীর (Narendra Modi)জন্মদিন ঘিরে দেশজুড়ে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’-সহ নানা কর্মসূচি চলছে। গুজরাটের ভাদনগর থেকে বারাণসী—তাঁর জীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গাতেও চলছে নানা আয়োজন। তবে তার মধ্যেই এদিনের মূল নজর ছিল প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে ভারতের নতুন পদক্ষেপে। যশোভূমিতে শুরু হয়েছে তিন দিনের সেমিকন ইন্ডিয়া ২০২৬। এবারের থিম ‘সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য ইকোসিস্টেম’। এই সম্মেলনে দেশ-বিদেশের সংস্থা, বিনিয়োগকারী, গবেষক, স্টার্টআপ এবং নীতিনির্ধারকদের অংশগ্রহণ রয়েছে।

আরও পড়ুন: ব্রিকসের পর অসুস্থ একের পর এক বিশ্বনেতা? সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হতেই কী জানাল বিদেশ মন্ত্রক?

এই অনুষ্ঠানের সঙ্গেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষেত্রে কার্যত নতুন অধ্যায়ের সূচনা হল। মোহালির CDIL Semiconductor-এর ATMP ইউনিট এবং গুজরাটের পালসানায় Suchi Semicon-এর OSAT ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী এই দুই কেন্দ্রের উৎপাদন শুরুর বিষয়টি উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করেন। অর্থাৎ এতদিন যে সেমিকন্ডাক্টর কর্মসূচি মূলত প্রকল্প, বিনিয়োগ ও পরিকাঠামো তৈরির পর্যায়ে ছিল, তার একটি অংশ এবার বাস্তব উৎপাদনে পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে ইতিমধ্যেই একাধিক ইউনিট বাণিজ্যিক উৎপাদনে গিয়েছে।

মোদী তাঁর বক্তব্যে বলেন, ভারতের প্রতি বিশ্বের আস্থা বাড়ছে এবং সেই আস্থার অন্যতম সাম্প্রতিক উদাহরণ ব্রিকস সম্মেলন। তাঁর কথায়, দিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলির সর্বসম্মতিতে ঘোষণাপত্র গ্রহণ ভারতের কূটনৈতিক গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তাঁর মতে, একইভাবে দেশে সেমিকন্ডাক্টর উৎপাদন শুরু হওয়াও ভারতের সক্ষমতা ও ভবিষ্যৎ প্রযুক্তিগত প্রস্তুতির পরিচয় দিচ্ছে। ব্রিকসের ‘নিউ দিল্লি ডিক্লারেশন’-এ সদস্য দেশগুলি সরবরাহ শৃঙ্খলকে আরও স্থিতিশীল ও নির্ভরযোগ্য করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে।

Narendra Modi inaugurated Semicon India on his birthday

আরও পড়ুন: ভারতের থেকে ১০০ বছর পর! অবশেষে বাংলাদেশে চলবে প্রথম বৈদ্যুতিক ট্রেন

আধুনিক অর্থনীতি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক গাড়ি, টেলিকম, প্রতিরক্ষা—প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির মেরুদণ্ডই এখন সেমিকন্ডাক্টর। তাই এই ক্ষেত্রে দেশীয় উৎপাদন ক্ষমতা বাড়ানোকে শুধু শিল্পনীতি নয়, অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতার সঙ্গেও যুক্ত করে দেখছে কেন্দ্র। জুলাইয়ে অনুমোদিত Semicon 2.0-র জন্য ₹১.২৭ লক্ষ কোটি বরাদ্দ করা হয়েছে। নতুন পর্যায়ে চিপ ডিজাইন, গবেষণা, যন্ত্রপাতি ও উপকরণ, নতুন ফ্যাব, উন্নত প্যাকেজিং এবং দক্ষ কর্মী তৈরির মতো ক্ষেত্রগুলিতে জোর দেওয়া হচ্ছে। ফলে জন্মদিনের দিন মোদীর (Narendra Modi) সেমিকন মঞ্চের বার্তা শুধু নতুন দু’টি কারখানায় উৎপাদন শুরুর মধ্যে সীমাবদ্ধ থাকল না—ভারত বিশ্ব সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে আরও বড় ভূমিকা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেটিই স্পষ্ট করল এই আয়োজন।