দেবের ‘দাদাগিরি’-তে বাজিমাত নওসাদের! কত টাকা জিতে নিলেন ভাঙরের বিধায়ক ?

Published on:

Published on:

Naushad Siddiqui gave political message after winning 'Dadagiri'
Follow

বাংলা হান্ট ডেস্ক : দাদাগিরির মঞ্চে রাজনৈতিক রং যেন এবার আলাদা মাত্রা পেয়েছে। একই অনুষ্ঠানে তৃণমূল, বিজেপি, আইএসএফ-সহ একাধিক রাজনৈতিক দলের পরিচিত মুখকে একসঙ্গে দেখা গিয়েছে। নওসাদ সিদ্দিকী (Naushad Siddiqui), সজল ঘোষ, মদন মিত্র এবং মোস্তাফিজুর রহমানের উপস্থিতি নিয়ে অনুষ্ঠান সম্প্রচারের পর থেকেই চলছে বিস্তর আলোচনা। সেই আবহ কাটতে না কাটতেই এবার নওসাদের একটি ভিডিও বার্তা ঘিরে নতুন করে সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া।

ভিডিওতে কী বলেছেন নওসাদ (Naushad Siddiqui)?

দাদাগিরির অনুষ্ঠানে কী পেলেন, দর্শকদের থেকে তা জানতে চেয়েছেন ভাঙড়ের বিধায়ক। নিজের বক্তব্যে দাদাগিরির মঞ্চে পাওয়া পুরস্কারের কথাও জানিয়েছেন তিনি। নওসাদকে বলতে শোনা গিয়েছে, ‘প্রায় দেড় ঘণ্টা সময় আপনারা দিয়েছেন। আমরা দাদাগিরির মঞ্চে ছিলাম। আপনারা দেখেছেন। আপনারা এই এপিসোড থেকে কী পেলেন? আমি ৩০ হাজার টাকা পেয়েছি। ভবিষ্যতে এই টাকাটা কী করব পরে বলব। ৫ হাজার টাকা এপিসোড চাম্পিয়ন। ২৫ হাজার টাকা দ্রুত পয়েন্ট পাওয়ার জন্য। আর কিছু গিফট দিয়েছে।’

তবে শুধু পুরস্কারের হিসাবেই থেমে থাকেননি নওসাদ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আর ব্যক্তিগত সম্পর্ক যে সবসময় এক জায়গায় থাকে না, সেই প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। দাদাগিরির মঞ্চকে উদাহরণ হিসেবে সামনে রেখে নওসাদ বলেন, ‘দেখুন এই স্টেজটাকে। আমি ৫ বছর আগে থেকে বলে আসছিলাম না, বড় নেতারা মারপিট করে না। ছোট নেতারা বুথে মারপিট করে। কুণালদা ভোটের ময়দানে কোস্তভদাকে ছাড়ে না। সজল ঘোষকে আমি ভোটের ময়দানে এক ইঞ্চি ছাড়ব না।’ আবার সজল ঘোষের স্ত্রী যখন ফোন করছেন, আমি হাসিমুখে কী বললাম, ‘এখন পর্যন্ত সজলদা ঠিক আছে। তেমনই মোস্তাফিজুরদাও কোনোদিন এক ইঞ্চি জমি ছাড়বে না মদন মিত্রকে।’

এই বক্তব্য সামনে আসার পরেই নওসাদের মন্তব্য নিয়ে নেটমাধ্যমে শুরু হয়েছে প্রতিক্রিয়ার ঝড়। তাঁর কথার মধ্যে রাজনৈতিক বাস্তবতার ছবি খুঁজে পেয়েছেন অনেকে। এক নেটিজেন লেখেন, ‘একদম বাস্তব একটা কথা। কটা মানুষ মনে রাখে এসব। বা কটা নেতাই বা স্বীকার করে।’ অন্য একজনের মন্তব্য, ‘আর ছোট নেতারা একে-অপরকে দেখলেই মারপিট শুরু করে দেয়।’ নওসাদের স্পষ্ট বক্তব্যে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীদের একাংশও। তাঁর প্রশংসা করে একজন লিখেছেন, ‘নেতার মধ্যে এই লোকটাই সত্য কথা বলে।’ অপর একজন আবার লিখেছেন, ‘এই লোকটার মুখ আর মুখোশ এক! স্যালুট ভাইজান।’

Naushad Siddiqui gave political message after winning 'Dadagiri'

আরও পড়ুন : দোকানে বকেয়া! টাকার অভাবে বন্ধ দুর্গাপুরের মা ক্যান্টিন

২০২১ সালের বিধানসভা নির্বাচনে আইএসএফের টিকিটে ভাঙড় কেন্দ্র থেকে জয় পান নওসাদ। তারও আগে, ২০২১ সালের ২১ জানুয়ারি তাঁর দাদা আব্বাস সিদ্দিকী ‘ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট’ বা আইএসএফ গঠন করেন।তখন দলের চেয়ারম্যানের দায়িত্ব নওসাদের হাতেই তুলে দেওয়া হয়। উল্লেখ্য,আলিয়া বিশ্ববিদ্যালয়ে থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন নওসাদ। বর্তমানে তাঁর বয়স ৩৩ বছর। অবিবাহিত এই বিধায়ককে নিয়ে মহিলা অনুরাগীদের মধ্যেও যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। দাদাগিরি-র অনুষ্ঠানে দেবের সঙ্গে কথোপকথনের সময় নিজের নওসাদ জানিয়েছিলেন, তিনি সিঙ্গল এবং তাঁর জীবনে এই মুহূর্তে কোনও বিশেষ মানুষ নেই। নওসাদ সিদ্দিকির রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি জনপ্রিয়তার নতুন দিক সামনে এসেছে, তা বলাই যায়।