বাংলা হান্ট ডেস্ক : রাজ্য সরকার (West Bengal Government) প্রশাসনিক কাজ এগোতে, তথ্য নির্ভুল রাখতে অফলাইনের পাশাপাশি অনলাইন ব্যবস্থাকেও প্রাধান্য দিচ্ছে সবক্ষেত্রে। রাজ্যে আসছে নতুন অ্যাপ। তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে সুরক্ষিত মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপের নাম হল এইচ এল ও (HLO)। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এবারের জনগণনায় অনলাইন ব্যবস্থাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ নিজের পরিবারের তথ্য জমা দিতে পারবেন।
অ্যাপ নিয়ে বৈঠক সরকারের (West Bengal Government)
ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত জনগণনার কাজ। দীর্ঘদিন পর ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্রদফতরের তরফে গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। জনগণনার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলা শাসকদের। সূত্রের খবর, জনগণনার কাজ নির্ভুল রাখতেই এই বৈঠক।
জনগণনার বিভিন্ন ধাপ, তথ্য যাচাইয়ের নিয়ম, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জনগণনা নিয়ে সাধারণ মানুষের জিজ্ঞাসা বা সমস্যার সমাধানের জন্য চালু করা হচ্ছে একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর। জনগণনা সংক্রান্ত কোনও তথ্য জানতে যোগাযোগ করা যাবে ১১৮৫ নম্বরে।
জানা যাচ্ছে, সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ নিজের পরিবারের তথ্য জমা দিতে পারবেন। তথ্য জমা দেওয়ার পর তৈরি হবে একটি সেল্ফ-এনুমারেশন আইডি। পরে সেই তথ্য যাচাই করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন সংশ্লিষ্ট কর্মীরা। আগামী ১ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া চালু থাকবে।

আরও পড়ুন : ‘শুধু মুসলমানদের জন্য কাজ করে’, তৃণমূলকে ঘিরে বিস্ফোরক দাবি, পদ ছাড়লেন অসম সভাপতি অভিজিৎ মজুমদার
যাঁরা ডিজিটাল মাধ্যমে তথ্য জমা দিতে পারবেন না, তাঁদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন জনগণনার দায়িত্বে থাকা কর্মীরা।
রাজ্য সরকারের দাবি, এবার প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ফলে জনগণনার কাজ আগের তুলনায় আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে শহর থেকে গ্রাম—সব জায়গার মানুষের তথ্য সঠিকভাবে নথিভুক্ত করতেই বিশেষ জোর দিচ্ছে প্রশাসন।













