Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - ভারত - মাসে ৯৯ টাকা দিয়েই আজীবন পেনশনের সুযোগ, জানুন কারা পাবেন সুবিধা

মাসে ৯৯ টাকা দিয়েই আজীবন পেনশনের সুযোগ, জানুন কারা পাবেন সুবিধা

Soumita Paul

Published on: August 13, 2026

Soumita Paul

Published on: August 13, 2026

New pension scheme benifits by paying 99 rupees per month
Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক : দেশের গিগ কর্মীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা বাড়াতে নতুন পেনশন ব্যবস্থা (Pension Scheme) চালু করা হয়েছে। জাতীয় পেনশন সিস্টেম (NPS)-এর অধীনে এই বিশেষ প্রকল্প এনেছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। খাবার ও পণ্য ডেলিভারি থেকে শুরু করে ক্যাব পরিষেবা কিংবা বিভিন্ন হোম সার্ভিস প্ল্যাটফর্মে যুক্ত কর্মীরা এই প্রকল্পে নিজেদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন।

KPS Admission 2026
SNU Admission 2026

গিগ কর্মীদের জন্য পেনশন ব্যবস্থা (Pension Scheme)

সবচেয়ে বড় বিষয়, মাত্র ৯৯ টাকা দিয়েই এই সঞ্চয়ের শুরু করার সুযোগ রয়েছে। গিগ কর্মীদের অনেকেরই নির্দিষ্ট মাসিক বেতন বা প্রচলিত চাকরির মতো অবসরকালীন সুবিধা থাকে না। সেই বিষয়টি মাথায় রেখেই নতুন ব্যবস্থায় বিনিয়োগের ক্ষেত্রে নমনীয়তা রাখা হয়েছে। কর্মীরা তাঁদের আয় ও সামর্থ্য অনুযায়ী টাকা জমাতে পারবেন।

PFRDA-র তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে অর্থ জমা করার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সর্বনিম্ন বা সর্বোচ্চ সীমা রাখা হয়নি। ফলে ৯৯ টাকা দিয়ে শুরু করার পর পরবর্তী সময়ে নিজের সুবিধা অনুযায়ী বিনিয়োগের পরিমাণ বাড়ানো সম্ভব। এই প্রকল্পের ক্ষেত্রে অবসরের নির্দিষ্ট বয়স নিয়ে প্রচলিত চাকরির মতো বাধ্যবাধকতাও নেই। একজন কর্মী যতদিন কাজ চালিয়ে যেতে চান, ততদিন এই পেনশন ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে সঞ্চয় করতে পারবেন। অর্থাৎ বর্তমানে কম টাকা দিয়ে শুরু করলেও ভবিষ্যতে আয় বাড়লে সেই অনুযায়ী বিনিয়োগের পরিমাণও বাড়ানো যাবে।

জোম্যাটো এবং সুইগির ডেলিভারি পার্টনারদের পাশাপাশি ব্লিঙ্কিট, জেপটো ও ইনস্টামার্টের মতো কুইক-কমার্স এবং গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মের কর্মীরাও এর আওতায় আসবেন। একই ভাবে ওলা, উবের এবং র‌্যাপিডোর মতো রাইড-হেইলিং সংস্থার চালক এবং আরবান কোম্পানির মতো হোম-সার্ভিস প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত কর্মীরাও এই সুবিধা নেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও অন্যান্য ডিজিটাল পরিষেবা প্ল্যাটফর্মে কর্মরত যোগ্য গিগ কর্মীদের জন্যও এই প্রকল্প খোলা রয়েছে।

এই পেনশন সুবিধা পেতে প্রথমে ‘গিগ ওয়ার্কার্স পেনশন স্কিম’ ক্যাটাগরির অধীনে NPS অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট তৈরির সময় প্রাথমিক KYC সম্পূর্ণ করার জন্য নাম, ঠিকানা, PAN, মোবাইল নম্বর এবং ব্যাঙ্কের তথ্য দিতে হবে। আধারের মাধ্যমে পরিচয় যাচাই সম্পন্ন হবে। কর্মীর সম্মতি পাওয়ার পরেই Permanent Retirement Account Number বা PRAN তৈরি করে দেওয়া হবে। অ্যাকাউন্ট খোলার পরবর্তী ৬০ দিনের মধ্যে বাবা-মায়ের তথ্য এবং নমিনির বিবরণ যুক্ত করার সুযোগও থাকছে।

গিগ কর্মীদের কাজের ধরন সাধারণত পরিবর্তনশীল। কখনও একটি সংস্থার হয়ে কাজ করার পর তাঁরা অন্য প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। সেই বিষয়টিও নতুন ব্যবস্থায় মাথায় রাখা হয়েছে। কোনও কর্মী অ্যাগ্রিগেটর বা প্ল্যাটফর্ম পরিবর্তন করলেও তাঁর NPS অ্যাকাউন্ট বন্ধ হবে না। নতুন সংস্থার সঙ্গে পুরনো অ্যাকাউন্টটি লিঙ্ক করে আগের সঞ্চয় চালিয়ে যাওয়া যাবে। অবসরের সময়ে এই প্রকল্প থেকে এককালীন অর্থ পাওয়ার পাশাপাশি নিয়মিত পেনশনের ব্যবস্থাও রয়েছে। দীর্ঘমেয়াদে এই বিনিয়োগের মাধ্যমে অবসরকালীন তহবিল গড়ে তোলাই মূল লক্ষ্য।

New pension scheme benifits by paying 99 rupees per month

আরও পড়ুন :চিকিৎসার জন্য একাধিক শহরে ফ্রি যাত্রা, সুপ্রিম কোর্টের নির্দেশে বদলাচ্ছে ট্রেনের নিয়ম

৬০ বছর বয়সে পৌঁছানোর পর কর্মীরা তাঁদের সঞ্চয়ের একটি অংশ এককালীন হিসাবে নিতে পারবেন। অবশিষ্ট অর্থ দিয়ে অ্যানুইটি কেনার সুযোগ থাকবে। সেই অ্যানুইটির মাধ্যমে পরবর্তী সময়ে মাসিক পেনশন পাওয়া যাবে। তবে শেষ পর্যন্ত মাসে কত টাকা পেনশন মিলবে, তা নির্ভর করবে কর্মীর মোট সঞ্চয়ের পরিমাণ এবং অ্যানুইটির জন্য কত টাকা ব্যবহার করা হয়েছে তার উপর। উল্লেখ্য, যাঁদের কর্মজীবনে নির্দিষ্ট পেনশন বা অবসরকালীন সুবিধা নেই, সেই গিগ কর্মীদের জন্য এই প্রকল্প ভবিষ্যতের আর্থিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Related Stories

View All

ট্রাফিক চালান না দিলে এবার বিদ্যুৎ বিলে জুড়বে জরিমানা? কী পরামর্শ সুপ্রিম কোর্টের?

BJP Minister Dilip Ghosh talks about Kunal Ghosh SRFTI Conflict

‘যত ভাষণ দেবেন মানুষের রাগ ততই বাড়বে’, কুণাল ঘোষকে কটাক্ষ দিলীপ ঘোষের

BJP Central Minister Nitin Nabin Praises West Bengal CM Suvendu Adhikari

খেলাধুলাই পশ্চিমবঙ্গের জীবন! মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ নিতিন নবীন, দিলেন বড় বার্তা

Ajker rashifal todays horoscope 29 September 2026.

আজকের রাশিফল ২৯ সেপ্টেম্বর, পারিবারিক জীবন সুখের হবে এই ছয় রাশির

Breaking News

View All
Success Story of Shivang Chandna will amaze you.

ইউটিউব দেখে সেলাই শিখে লকডাউনে শুরু ব্যবসা! আজ ৯৬,০০০ গ্রাহক, চমকে দেবে শিবাংয়ের কাহিনি

September 28, 2026
Indian startup begins work on building data center in space.

২০২৮ সালেই তৈরি হবে নয়া নজির? মহাকাশে ডেটা সেন্টার তৈরির কাজ শুরু ভারতীয় স্টার্টআপের

September 28, 2026

ভারতের বিরুদ্ধে পূর্ণশক্তির দল নামাবেন না ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি! হতাশ কলকাতার ফুটবলপ্রেমীরা

September 28, 2026

এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি! ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে ৮ শতাংশের বৃদ্ধি, সামনে এল পরিসংখ্যান

September 28, 2026

ভারতের বোলিংকে দুর্বল বানাচ্ছেন গম্ভীর! জয়ের পরেও কোচকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ওপেনার

September 28, 2026
Biggest fall in share market in 6 months, 8 lakh crore rupees disappear.

বিগত ৬ মাসের মধ্যে শেয়ার বাজারে সবচেয়ে বড় পতন! মাত্র ৬ ঘণ্টায় উধাও ৮ লক্ষ কোটি টাকা

September 28, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য