Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - চালু EPFO-এর নতুন পরিষেবা! হোয়াটসঅ্যাপেই‌ মিলবে PF ব্যালেন্স থেকে যাবতীয় তথ্য

চালু EPFO-এর নতুন পরিষেবা! হোয়াটসঅ্যাপেই‌ মিলবে PF ব্যালেন্স থেকে যাবতীয় তথ্য

Soumita Paul

Published on: November 2, 2026

Soumita Paul

Published on: November 2, 2026

New service by EPFO, Get PF details in WhatsApp
Google News
Follow

PF অ্যাকাউন্টে কত টাকা জমেছে, শেষ কবে টাকা জমা পড়েছে কিংবা আগের কয়েকটি লেনদেনের হিসাব কী—এই সমস্ত তথ্য জানতে এতদিন ইপিএফও (EPFO) ওয়েবসাইট বা অন্যান্য পরিষেবার উপর নির্ভর করতে হত সদস্যদের। এবার সেই কাজ আরও সহজ করার উদ্যোগ নিল কেন্দ্রীয় সংস্থা। স্মার্টফোনে WhatsApp থাকলেই নির্দিষ্ট নম্বরে মেসেজ পাঠিয়ে প্রভিডেন্ট ফান্ডের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন গ্রাহকরা।

হোয়াটসঅ্যাপে EPFO-এর নতুন পরিষেবা

নতুন এই ব্যবস্থায় শুধু ব্যালেন্স দেখা নয়, পাসবুক সংগ্রহের সুবিধাও যুক্ত করা হয়েছে। ফলে EPF সদস্যদের জন্য এটি বেশ কার্যকর পরিষেবা হয়ে উঠতে পারে। রবিবার পরিষেবাটি চালু হওয়ার পর সংস্থার তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ বিষয়টি জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, WhatsApp-এর মাধ্যমেই সদস্যরা নিজেদের PF অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করতে পারবেন। পাশাপাশি সর্বশেষ পাঁচটি লেনদেনের খুঁটিনাটি দেখা এবং অ্যাকাউন্টের পাসবুক ডাউনলোড করার ব্যবস্থাও রাখা হয়েছে।

এই পরিষেবা ব্যবহারের জন্য EPFO একটি নির্দিষ্ট WhatsApp নম্বর প্রকাশ করেছে। নম্বরটি হল ৮৭৯৬৪৪১৮০০। এছাড়া সংস্থার তরফে একটি QR কোডও শেয়ার করা হয়েছে। সেটি স্ক্যান করেও সরাসরি সংশ্লিষ্ট WhatsApp পরিষেবায় প্রবেশ করা যাবে।প্রথমে মোবাইলের কনট্যাক্ট তালিকায় ৮৭৯৬৪৪১৮০০ নম্বরটি সেভ করুন। তারপর WhatsApp খুলে ওই নম্বরে চ্যাট চালু করতে, ‘Hi’ লিখে পাঠালে চ্যাটবটের তরফে পরবর্তী নির্দেশ পাওয়া যাবে। এরপর পরিচয় যাচাইয়ের ধাপ সম্পূর্ণ করতে হবে। তবে তার আগে নিশ্চিত হয়ে নিন, WhatsApp-এ ব্যবহৃত মোবাইল নম্বরটি আপনার UAN-এর সঙ্গে যুক্ত রয়েছে। এই সংযোগ না থাকলে যাচাইকরণে সমস্যা হতে পারে। যাচাইকরণ সফল হলে বিভিন্ন পরিষেবার তালিকা সামনে আসবে।

New service by EPFO, Get PF details in WhatsApp

সেখান থেকে নিজের প্রয়োজন অনুযায়ী PF অ্যাকাউন্টের ব্যালেন্স, সাম্প্রতিক লেনদেনের হিসাব অথবা পাসবুক ডাউনলোডের বিকল্প নির্বাচন করতে হবে। পছন্দের পরিষেবায় প্রবেশ করলেই সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে। WhatsApp নম্বরটি আলাদা করে সেভ করতে না চাইলে EPFO-র দেওয়া QR কোড স্ক্যান করে মেসেজ করতে পারেন।

আরও পড়ুন : ইউপিআইয়ে ঐতিহাসিক রেকর্ড! অক্টোবরে দৈনিক লেনদেনের অঙ্ক প্রথমবার ছাড়াল ১ লক্ষ কোটি টাকা

সদস্যদের তথ্যের নিরাপত্তা এবং পরিষেবার নির্ভরযোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ। তাই নির্দিষ্ট EPFO নম্বর ও সরকারি QR কোড ব্যবহার করেই যোগাযোগ করা উচিত। অচেনা নম্বরে UAN, OTP বা ব্যক্তিগত ব্যাঙ্কের তথ্য শেয়ার করবেন না। সঠিক পদ্ধতি মেনে ব্যবহার করলে WhatsApp-এর এই ব্যবস্থা PF সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য হাতের কাছে পাওয়ার একটি সহজ মাধ্যম হয়ে উঠতে পারে।

Related Stories

View All
Government of West Bengal starting Multi Level Parking in Kolkata to solve parking problems

কলকাতার পার্কিং সমস্যা মেটাতে মাল্টি লেভেল পার্কিং ব্যবস্থা! মউ স্বাক্ষর করে ফেলল রাজ্য

New service by EPFO, Get PF details in WhatsApp

চালু EPFO-এর নতুন পরিষেবা! হোয়াটসঅ্যাপেই‌ মিলবে PF ব্যালেন্স থেকে যাবতীয় তথ্য

UPI Payments has set a new record in the country's digital economy.

ইউপিআইয়ে ঐতিহাসিক রেকর্ড! অক্টোবরে দৈনিক লেনদেনের অঙ্ক প্রথমবার ছাড়াল ১ লক্ষ কোটি টাকা

Government of West Bengal starts process to pay dues of 100 days work MGNREGA

১০০ দিনের কাজের বকেয়া মেটাতে উদ্যোগী রাজ্য! নির্দেশিকা জারি করল পঞ্চায়েত দফতর

Breaking News

View All
Malati Rava Roy announced Annapurna Yojana fresh application to start soon

‘আর কিছুদিন অপেক্ষা করুন’! নভেম্বরের কিস্তির আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মন্ত্রীর

November 2, 2026

কলকাতার আসন পুনর্বিন্যাসে মানা হয়নি বৈজ্ঞানিক পদ্ধতি! এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা

November 2, 2026
Suvendu Adhikari announced CM Krishak Samman Nidhi instalment for farmers

রাজ্যের কৃষকরা পাবেন অতিরিক্ত ৩ হাজার টাকা! মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

November 2, 2026
south bengal weather(179)

মেঘলা আকাশ থেকে বৃষ্টি শুরু! নিম্নচাপের জেরে মঙ্গলবার বড় বদল কলকাতা সহ দক্ষিণবঙ্গে

November 2, 2026
Loss of 11 thousand crores for INDIA alliance meeting

কাঠগড়ায় রাহুল-মমতা! একদিনেই হল ১১ হাজার কোটি টাকার লোকসান

November 2, 2026

মাত্র ৪ ঘন্টায় কলকাতা থেকে দিল্লি, বেঙ্গালুরুর কারখানায় তৈরি হচ্ছে দেশের প্রথম বুলেট ট্রেন

November 2, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য
  • Banglahunt Durgapuja Bodhon