আরজি কর মামলায় ধৃত প্রাক্তন TMC বিধায়ক নির্মল ঘোষ, ‘সম্পূর্ণ নির্দোষ’ দাবি পরিবারের

Updated on:

Updated on:

Panihati EX TMC MLA Nirmal Ghosh arrested in RG Kar Medical College and Hospital Case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজি কর কাণ্ডের (RG Kar Medical College and Hospital) নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত ছাত্রীর বাবা FIR ও করেছিলেন খড়দহ থানায়। আর এবার তদন্তে নতুন মোড়, গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)। তাঁর বিরুদ্ধে অভিযোগ একপ্রকার জোর করে নির্যাতিতার দেহ দ্রুত সৎকারের ব্যবস্থা করা হয়।

কিভাবে ও কোথা থেকে ধরা পড়ল নির্মল ঘোষ?

যেমনটা জানা যাচ্ছে, নতুন করে FIR হতেই এলাকা ছেড়ে উধাও হয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ। পুলিশের থেকে বাঁচতে ওড়িশায় গা ঢাকা দিয়েছিলেন। সেখানেই নতুন ফোন ও সিম নিয়ে ঘনিষ্ট কিছু লোকের সাথে যোগাযোগ রাখতেন। সেই সূত্রেই মঙ্গলবার টাওয়ারের লোকেশন পেয়ে সন্দেহ হয় পুলিশের। এরপর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ পুরীর লাগোয়া এক হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

এদিন নির্মল ঘোষকে গ্রেফতার করার পর পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, ‘পুলিশ ও প্রশাসনকে সাধুবাদ। তবে একইসাথে আমি দুঃখিত, কারণ নির্মল ঘোষ এতদিন খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছিল কি ভাবে!’

আরও পড়ুনঃ স্মরণীয় হবে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী, উৎসবের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নির্যাতিতার মৃত্যুবার্ষিকীতেই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বিগত রবিবারেই ছিল আরজিকর ধর্ষিতা ও নির্যাতিতা চিকিৎসকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সেদিন স্মরণসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিনেই নাটাগাড়া কদমতলা শ্মশানঘাটে শেষকৃত্যের দিন কি কি হয়েছিল সেটা পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। এরপরেই নির্মল ঘোষ সহ ৩ জনের নামে এফআইআর দায়ের হয় ও দ্রুত তদন্তের পর গ্রেফতারি।

গ্রেফতারির পর নির্মল ঘোষের পরিবারও স্থানীয়দের প্রতিক্রিয়া

এদিনের গ্রেফতারির পর মুখ খুলেছেন ধৃত প্রাক্তন বিধায়ক কন্যা। তিনি জানান, মুখ্যমন্ত্রী এসে নির্দেশ দেওয়ার পরেই FIR দায়ের হয় ও বাবাকে গ্রেফতার করা হয়। আরজিকর কাণ্ডের তদন্তে সব্রকমভাবে পুলিশকে সাহায্য করছিলেন বাবা। CBI যতবার ডেকেছে ততবার গিয়েছেন, কোনপদক্ষেপ ওকরা হয়নি। যদি গ্রেফতারের মত তথ্য থাকত তাহলে এতদিন পর এখন গ্রেফতারি কেন?

এরপর তিনি আরও বলেন, ‘আমার বাবা নির্দোষ ও বর্তমানে তাঁর বয়স ৮০ বছর। এই বয়সে এসে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হলেন তিনি!’ তবে বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছেন, আশা করছেন তদন্তে আসল সত্যি উঠে আসবে ও সঠিক বিচার হবে।