বাংলা হান্ট ডেস্কঃ বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে বাংলার জন্য বড় রেল-ঘোষণা করল কেন্দ্র। চলতি বাজেটে বাংলার রেল পরিকাঠামো এবং পণ্য পরিবহন ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার রূপরেখা তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। ডানকুনি থেকে সুরাট, আবার উত্তরবঙ্গের শিলিগুড়ি-বাংলাকে দেশের গুরুত্বপূর্ণ রেল নেটওয়ার্কের সঙ্গে জুড়ে দেওয়ার কথা জানালেন তিনি।
অর্থমন্ত্রীর (Nirmala Sitharaman) হাত ধরে রেল মানচিত্রে আরও মজবুত
সংসদে বাজেট ভাষণে নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) জানান, পূর্ব ভারতের ডানকুনি থেকে পশ্চিম ভারতের সুরাট পর্যন্ত একটি ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই করিডরের মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে পণ্য পরিবহন আরও দ্রুত ও সহজ হবে বলে জানান তিনি। পাশাপাশি, পরিকাঠামোগত উন্নয়নের জন্য যাঁরা ঋণ প্রদান করবেন, তাঁদের জন্য সরকারি ক্রেডিট গ্যারান্টির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে। এক কথায়, নির্মলার হাত ধরেই রেল মানচিত্রে আরও মজবুত ভাবে যুক্ত হল বাংলা থেকে গুজরাট।
হাইস্পিড রেল করিডরে ঢুকছে শিলিগুড়ি
শুধু পণ্য পরিবহন নয়, যাত্রী পরিবহনের ক্ষেত্রেও বাংলার জন্য বড় সুখবর শোনান অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। বাজেটে তিনি দেশের বিভিন্ন প্রান্তে মোট ৭টি হাইস্পিড রেল করিডর তৈরির প্রস্তাব দেন। সেই তালিকায় উত্তরবঙ্গের শিলিগুড়ির নাম থাকায় বিশেষ গুরুত্ব পাচ্ছে পশ্চিমবঙ্গ। বর্তমানে দেশে একমাত্র হাইস্পিড রেল করিডর হল মুম্বই-আহমেদাবাদ রুট, যা এখনও নির্মীয়মান। এই প্রকল্প শেষ হলে সেখান থেকেই দেশের প্রথম বুলেট ট্রেন চলবে। বাজেট ঘোষণায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে, ভবিষ্যতে সেই হাইস্পিড রেলের ছোঁয়া বাংলাতেও পৌঁছবে।
কোন কোন হাইস্পিড রেল করিডরের প্রস্তাব?
নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) এদিন সংসদে জানান, প্রস্তাবিত ৭টি হাইস্পিড রেল করিডর হল –
- মুম্বই থেকে পুনে
- পুনে থেকে হায়দরাবাদ
- হায়দরাবাদ থেকে চেন্নাই
- চেন্নাই থেকে বেঙ্গালুরু
- বেঙ্গালুরু থেকে বারাণসী
- বারাণসী থেকে শিলিগুড়ি
এই করিডরগুলির মাধ্যমে পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হাইস্পিড রেল সংযোগ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
দুর্গাপুরে শিল্প করিডরের ঘোষণা
রেল প্রকল্পের পাশাপাশি বাংলার শিল্প উন্নয়নেও জোর দিয়েছে কেন্দ্র। বাজেটে জানানো হয়েছে, দুর্গাপুরে একটি শিল্প করিডর গড়ে তোলা হবে। এই করিডর যুক্ত হবে উত্তর-পূর্ব শিল্প করিডরের সঙ্গে, ফলে শিল্প পরিবহন ও যোগাযোগ আরও সহজ হবে বলে আশা।

উল্লেখ্য, এর আগেও রেল ক্ষেত্রে বাংলাকে একাধিক উপহার দিয়েছে কেন্দ্র। জানুয়ারি মাসেই বাংলায় বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এবার বাজেটে হাইস্পিড রেল করিডরের প্রস্তাব দিয়ে ভোটমুখী বাংলাকে দেশের উন্নয়ন যাত্রার মূল স্রোতে যুক্ত করার বার্তা দিল কেন্দ্র। তবে এই প্রকল্পগুলি কত বছরের মধ্যে সম্পন্ন হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি অর্থমন্ত্রী।












