এপ্রিলেই বড় আপডেট! স্বল্প সঞ্চয়ে সুদের হার নিয়ে নয় সিদ্ধান্ত নিল কেন্দ্র

Published on:

Published on:

No Change in Small Savings Interest Rates for April to June FY27
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নতুন অর্থবর্ষ শুরু হতেই অনেকেই ভেবেছিলেন স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হারে বড়সড় বদল আসতে পারে। বিশেষ করে পশ্চিম এশিয়ার যুদ্ধ, তেলের দাম বৃদ্ধি এবং টাকার দামের পতনের মতো পরিস্থিতিতে সুদ কমার আশঙ্কাও তৈরি হয়েছিল। কিন্তু সব জল্পনায় জল ঢেলে কেন্দ্র সরকার জানিয়ে দিল এপ্রিল থেকে জুন, এই তিন মাসে কোনও প্রকল্পেই সুদের হার বদলাচ্ছে না। ফলে পিপিএফ থেকে সুকন্যা (Sukanya Samriddhi Yojana), সব ক্ষেত্রেই আগের মতোই রিটার্ন পাবেন সাধারণ মানুষ।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) সহ স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত

নতুন আর্থিক বছর ২০২৬-’২৭-এর প্রথম ত্রৈমাসিকের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার (Interest Rate) ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বিজ্ঞপ্তি অনুযায়ী, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana), সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম (এসসিএসএস), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) এবং কিসান বিকাশ পত্র (কেভিপি), সব ক্ষেত্রেই আগের সুদের হারই বহাল থাকছে। মূল্যবৃদ্ধির চাপের মধ্যে এই সিদ্ধান্ত কিছুটা স্বস্তি এনে দিয়েছে বিনিয়োগকারীদের জন্য। অনেকেই আশা করেছিলেন সুদ কমতে পারে, কিন্তু সেই পথে হাঁটেনি কেন্দ্র।

কোন ক্ষেত্রে খুব সুদের হার কত আসন দেখে নিন-

১) সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana): বছরে ৮.২% সুদ অপরিবর্তিত রাখা হয়েছে। কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় এই প্রকল্পে আগের মতোই রিটার্ন মিলবে।

২) সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম (SCSS): প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিমেও ৮.২% সুদ অপরিবর্তিত থাকছে। প্রতি তিন মাসে সুদ তোলার সুবিধা আগের মতোই থাকবে।

৩) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): এই প্রকল্পে সুদের হার ৭.৭% রাখা হয়েছে। ৫ বছরের জন্য বিনিয়োগে এই হারেই রিটার্ন মিলবে।

৪) কিসান বিকাশ পত্র (KVP): সুদের হার ৭.৫% অপরিবর্তিত। নির্দিষ্ট সময় পরে বিনিয়োগ দ্বিগুণ হওয়ার সুবিধা আগের মতোই থাকবে।

৫) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF): দীর্ঘমেয়াদি এই প্রকল্পে সুদের হার ৭.১% রাখা হয়েছে। ১৫ বছরের বিনিয়োগে স্থির রিটার্ন পাওয়া যাবে।

৬) পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (MIS): এই স্কিমে বছরে ৭.৪% সুদ অপরিবর্তিত রাখা হয়েছে। মাসে নিয়মিত আয়ের সুবিধা মিলবে।

৭) পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট: এখানে সুদের হার ৪%, অর্থাৎ আগের মতোই রয়েছে।

৮) পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট (FD):

  • ১ বছর: ৬.৯%
  • ২ বছর: ৭%
  • ৩ বছর: ৭.১%
  • ৫ বছর: ৭.৫%

সব ক্ষেত্রেই সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।

৯) রেকারিং ডিপোজিট (RD): ৫ বছরের জন্য সুদের হার ৬.৭% রাখা হয়েছে, কোনও পরিবর্তন হয়নি।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি অনিশ্চিত থাকায় এবং শেয়ারবাজারে ওঠানামার মধ্যে বিনিয়োগকারীদের নিরাপদ বিকল্প ধরে রাখতে এই সিদ্ধান্ত (Interest Rate) নেওয়া হয়েছে। তবে বিনিয়োগের আগে কিছু বিষয় মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেমন অবসর, সন্তানের পড়াশোনা, বিয়ে বা চিকিৎসার খরচ, এসব পরিকল্পনা করে বিনিয়োগ করা উচিত। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তোলা যায় না।

একই সঙ্গে কর ছাড়ের সুবিধাও রয়েছে কিছু প্রকল্পে, যেমন পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি। তবে এই ছাড় শুধুমাত্র পুরনো কর কাঠামোর অধীনে পাওয়া যায়। অন্যদিকে, খুব শিগগিরই রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক বসতে চলেছে। সেখানে রেপো রেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে সুদের হার অপরিবর্তিত থাকতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Post Office risk-free savings you will receive ₹45,000 in interest on ₹1 lakh

আরও পড়ুনঃ ভোটের মুখে বড় সিদ্ধান্ত, রাজ্যজুড়ে কড়া নিষেধাজ্ঞা জারি কমিশনের

সব মিলিয়ে, আপাতত স্থিতিশীল সুদের হার বজায় রেখে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার দিকেই নজর দিয়েছে কেন্দ্র। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিস্থিতির উপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত (Sukanya Samriddhi Yojana) নেওয়া হবে বলে ইঙ্গিত মিলছে।