৫০০ টাকা বাড়িয়েছে সরকার! বার্ধক্য ভাতা পেতে কোথায়, কীভাবে আবেদন করতে হবে জানুন

Published on:

Published on:

Old age pension increased when will beneficiaries receive 1500 Rupees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বার্ধক্য ভাতার (Old Age Pension) উপর নির্ভরশীল রাজ্যের বহু প্রবীণ নাগরিক। এতদিন তাঁদের মাসে মাসে ১০০০ টাকা করে দিত সরকার (Government of West Bengal)। তবে বিজেপি ক্ষমতায় আসতেই আরও ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। বার্ধক্য ভাতা হিসেবে এবার থেকে ১৫০০ টাকা করে দেওয়া হবে। এই ঘোষণার পর অনেকেরই প্রশ্ন, এই প্রকল্পের জন্য কোথায়, কীভাবে আবেদন করতে হবে?

বার্ধক্য ভাতার জন্য কোথায় আবেদন করতে হবে? | (Old Age Pension)

সদ্য সমাপ্ত জনকল্যাণ শিবিরে অনেকেই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেননি। তবে চিন্তা নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বর্ষার পর ফের জনকল্যাণ শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের তোড়জোড় শুরু! ধর্মতলাতেই সভা করতে চেয়ে পুলিশকে চিঠি ‘কালীঘাট তৃণমূলের’

যারা নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান, তাঁরা আগামীদিনে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির থেকেই ফর্ম পাবেন এবং ফিল আপ করে সেখানেই জমা দিতে পারবেন। আবেদনপত্র পূরণ করতে কোনও সমস্যা হলে সরকারি কর্মীরা সাহায্যও করবেন বলে জানা গিয়েছে।

১৫০০ টাকা করে বার্ধক্য ভাতা কবে থেকে দেবে সরকার?

সম্প্রতি রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, রাজ্যের বয়স্ক নাগরিকদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি করতে পেনশন ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। একইসঙ্গে বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মানবিক ভাতাও বাড়িয়েছে রাজ্য সরকার। এবার থেকে সকলেই মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন।

old age pension scheme(2)

রাজ্যের অর্থমন্ত্রী জানান, আগামী ২ মাসের মধ্যে নানা ধরণের আর্থিক অনুদান সংক্রান্ত ভাতাগুলি দেওয়ার চেষ্টা করা হবে। মন্ত্রী দিলীপ ঘোষও আগেই জানিয়েছিলেন, বর্ধিত হারে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা দেওয়ার কাজ শীঘ্রই শুরু হবে।

রাজ্যের মন্ত্রীদের ঘোষণা শুনে আশা করা হচ্ছে, শীঘ্রই ১৫০০ টাকা করে বার্ধক্য ভাতা দিতে শুরু করবে সরকার। যদিও চলতি মাসে (জুন) পুরনো হারেই টাকা পেয়েছেন উপভোক্তারা। নতুন হারে পাওয়ার জন্য আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে তাঁদের।