২১ জুলাইয়ের তোড়জোড় শুরু! ধর্মতলাতেই সভা করতে চেয়ে পুলিশকে চিঠি ‘কালীঘাট তৃণমূলের’

Published on:

Published on:

Mamata Banerjee Trinamool Congress seeks permission from Kolkata Police for 21 July rally
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের পর ভেঙে চুরমার হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে জোড়াফুল শিবির। এই পরিস্থিতিতে ২১ জুলাইয়ের মেগা সভার প্রস্তুতি শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়রা (Mamata Banerjee)। সূত্রের খবর, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

ধর্মতলাতেই শহিদ দিবসের সমাবেশ করতে চায় ‘কালীঘাট তৃণমূল’ | (Trinamool Congress)

২১ জুলাই মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা সভা। বিগত কয়েক বছরে রাজ্যবাসীর কাছে এই ছবিটাই চেনা হয়ে উঠেছিল। রাজ্যে পালাবদলের পরেও সেই ধারা অব্যাহত রাখতে চায় মমতাপন্থী তৃণমূল। সেই কারণে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে তাঁরা। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মহিলা কামরায় উঠলেই ৫ গুণ জরিমানা! কত টাকা দিতে হবে পুরুষদের? জানুন

গত বৃহস্পতিবার তৃণমূল বিধায়ক তথা উত্তর কলকাতা তৃণমূল জেলা সভাপতি কুণাল ঘোষের আহ্বানে রামমোহন লাইব্রেরিতে দলের একটি বিশেষ কর্মীসভা হয়েছিল। সেখানে সশরীরে হাজির না থাকলেও মোবাইলের মাধ্যমে দলীয় কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘আমরা বেইমান নই’ নামের সেই সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আশা করি আমরা ২১ জুলাইয়ের অনুমতি পাব। বছরের ওই একটা দিনই আমরা বড় করে মিটিং করি। আমি সেদিন সব বিষয়ে বিস্তারিত বলব। মাত্র পাঁচ জন কর্মী থাকলেও আমি সেই মিটিংয়ে যাব। আপনারা সবাই সেদিন সমবেত হন”।

Mamata Banerjee Trinamool Congress seeks permission from Kolkata Police for 21 July rally

এছাড়া সম্প্রতি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও জানান, ২১ জুলাইয়ের সভা হবেই। তিনি বলেন, “২১ জুলাইয়ের সভা হবেই। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় জিপের উপর দাঁড়িয়ে বক্তব্য রাখবেন”।

এবার সূত্র মারফৎ জানা গেল, প্রত্যেক বছরের মতো এবারও যাতে ধর্মতলায় সভা করা যায় সেই জন্য উদ্যোগী হয়েছে ‘কালীঘাট তৃণমূল’। ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবসের সমাবেশ করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। এবার পুলিশের তরফে সবুজ সংকেত পাওয়া যায় কিনা সেটাই দেখার।