বড় খবর! বার্ধক্য ভাতার টাকা পাঠানো শুরু, কীভাবে দেখবেন নিজের স্ট্যাটাস? জানুন…

Published on:

Published on:

Old Age Pension Update New Beneficiaries Get Payment Process Started
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ফেব্রুয়ারির শুরুতেই রাজ্যের বহু মানুষের জন্য এল স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে যারা বার্ধক্য ভাতা (Old Age Pension), বিধবা ভাতা বা অন্যান্য সামাজিক ভাতার জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের মধ্যে অনেকেই এবার টাকা পেতে চলেছেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রায় ১ লক্ষ ২৮ হাজার নতুন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বার্ধক্য ভাতা (Old Age Pension) আপডেট

রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, আপাতত নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না। যারা আগে আবেদন করে ‘পারমানেন্ট ওয়েটিং লিস্ট’-এ ছিলেন, তাঁদের মধ্য থেকেই এবার নাম তোলা হয়েছে। জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্প বা এনএসএপি (NSAP)-এর নিয়ম অনুযায়ী প্রতি বছর উপভোক্তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন ও ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। এই যাচাইয়ের সময় দেখা যায়, অনেক পুরনো উপভোক্তা মারা গিয়েছেন বা আর যোগ্য নন। ফলে বেশ কিছু শূন্যপদ তৈরি হয়। সেই জায়গাতেই অপেক্ষমান তালিকা থেকে ১ লক্ষ ২৮ হাজার মানুষকে নেওয়া হয়েছে।

কতজন এখন ভাতা পান?

এই মুহূর্তে রাজ্যে প্রায় ২০ লক্ষ ৪৬ হাজার মানুষ বার্ধক্য ভাতা (Old Age Pension) পাচ্ছেন। রাজ্য সরকারের লক্ষ্য এই সংখ্যা বাড়িয়ে ২৮ লক্ষে নিয়ে যাওয়া। সেই কারণে গত দুই বছর ধরে কেন্দ্রের কাছে কোটা বাড়ানোর আবেদন করা হয়েছে। তবে এখনও অনুমোদন মেলেনি। তাই আপাতত ফাঁকা হওয়া জায়গাগুলিতেই নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে।

মাসে কত টাকা পাওয়া যায়?

উপভোক্তারা মাসে ১০০০ টাকা করে পান। এই টাকা কেন্দ্র ও রাজ্য মিলেই দেয়।

  • ৬০ থেকে ৭৯ বছর বয়সীদের ক্ষেত্রে রাজ্য দেয় ৭০০ টাকা, কেন্দ্র দেয় ৩০০ টাকা।
  • ৮০ বছর বা তার বেশি বয়সে রাজ্য ও কেন্দ্র দু’পক্ষই ৫০০ টাকা করে দেয়।

নিজের স্ট্যাটাস দেখবেন কীভাবে?

বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে জানা যাবে আপনার নাম তালিকায় আছে কি না।

১. গুগলে গিয়ে ‘Jai Bangla’ লিখে সরকারি ওয়েবসাইটে ঢুকতে হবে।

২. হোমপেজে ‘Track Applicant Status’-এ ক্লিক করুন।

৩. নিজের স্কিম বেছে নিন বার্ধক্য ভাতার জন্য WCD Old Age Pension, বিধবা ভাতার জন্য WCD Widow Pension।

৪. মোবাইল নম্বর, আধার নম্বর বা বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ করুন।

৫. ক্যাপচা লিখে সাবমিট করলেই স্ট্যাটাস দেখা যাবে।

যদি ‘Approved’ এবং ‘Payment Under Process’ বা ‘Payment Success’ লেখা থাকে, তাহলে বুঝবেন টাকা পাঠানো হচ্ছে বা পাঠানো হয়ে গেছে। আর যদি ‘Verified and Pending’ দেখায়, তাহলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Old Age Pension Scheme

আরও পড়ুনঃ মুসলিম বুথে হারবে তৃণমূল? বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

অপেক্ষার তালিকায় থাকা বহু মানুষের জন্য এই (Old Age Pension) আপডেট গুরুত্বপূর্ণ। এখন অনেকেই বাড়িতে বসেই নিজের স্ট্যাটাস মিলিয়ে নিচ্ছেন।