বাংলা হান্ট ডেস্ক: সোমবার ভোররাতে ওড়িশার (Orissa) কটকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাটি ঘটে শ্রীরামচন্দ্র ভঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় কম করে ১০ জন রোগীর পুড়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন বহু স্বাস্থ্যকর্মীরাও। এছাড়াও আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
কটক মেডিক্যাল কলেজে ভয়াবহ আগুন মৃত ১০ (Orissa)
সূত্রের খবর, ওড়িশার (Orissa) সরকারি হাসপাতালটির ট্রমা কেয়ার এর ভেতরে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আইসিইউ এর এয়ারকন্ডিশনার সিস্টেমে শর্ট-সার্কিট এর কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে জানা যায় ভোর রাত তিনটার দিকে ট্রমা কেয়ার ইউনিটের দোতালায় প্রথম আগুন দেখা যায়। সেখানে ভর্তি ছিলেন বেশ কয়েকজন গুরুতর রোগী। কিছুক্ষণের মধ্যে ঘন ধোঁয়াশায় আইসিইউ ওয়ার্ড টি ঢেকে যাওয়ায় লোকজনের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়।

আরও পড়ুন: নিত্যযাত্রীদের জন্য সুখবর! শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে এবার বিশেষ সুবিধা
তবে এই ঘটনার পর যুদ্ধকালীন পরিস্থিতিতে আইসিইউ থেকে রোগীদের সরানোর চেষ্টা করা হয়েছিল। তবে ১০ জনকে বাঁচানো যায়নি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মোহন মাঝি জানান, আইসিইউ এর ভেতরেই সাত রোগীর মৃত্যু হয়েছিল। সেখান থেকে অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যেতে যেতে আরও তিন রোগী প্রাণ হারান।
তবে তাদের আগুনে জ্বলছে মৃত্যু হয়েছে নাকি ধোঁয়ার শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। পাশাপাশি এই ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও তিনি কথা বলেছেন।
অন্যদিকে এই আগুন লাগার খবর পেয়ে, নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার (Orissa) মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনায় মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার ঘোষণা করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।












