বাংলা হান্ট ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে, শনিবার সকালে কেঁপে উঠল খাস কলকাতা। সাত সকালে পাইকপাড়ার ১/২ সি গাঙ্গুলী পাড়ার লেনে বন্ধ থাকা ক্লাবে পরপর বিস্ফোরণ ঘটে (Paikpara Blast)। স্থানীয়দের অভিযোগ, আচমকা এই বিস্ফোরণের ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিতক্ত ওই বাড়িতে কেউ বোমা রেখে গিয়েছিল। নেপথ্যে প্রমোটিং বিবাদ রয়েছে বলেও অনেকে মনে করছেন। তবে বিধানসভা ভোটের মুখে বিস্ফোরণের নেপথ্যে অন্য কোন কারণ রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।
পাইকপাড়ায় বিস্ফোরণকাণ্ড, আগুনে ভস্মীভূত ক্লাবের টিনের চাল (Paikpara Blast)
সূত্রের খবর, শনিবার ভোরের দিকে আচমকাই বিকট শব্দে (Paikpara Blast) কেঁপে ওঠে এলাকা। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ক্লাবঘরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভিতরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে এলাকার কিছু বাসিন্দার দাবি, ক্লাবঘরের ভিতরে আগে থেকেই বোমা মজুত ছিল।

আরও পড়ুন: একঘেয়ে চিংড়ির রান্না নয়! আজ বানান ইচা মারা; স্বাদ বদল করতে আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই রেসিপিটি
একাধিক বিস্ফোরণের অভিঘাতে ক্লাবঘরের দেওয়াল ভেঙে যায় এবং ঘরের ভিতরে বিস্ফোরক সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে বলে অভিযোগ স্থানীয়দের। যদিও এই বিষয়ে পুলিশ এখনও কোনও নিশ্চিত মন্তব্য করেনি।
তবে ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিশ।ক্লাবঘরটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে দেওয়াল। ভিতরে বোমা পড়ে থাকতেও দেখা গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকার বাসিন্দাদের দাবি অন্য কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। প্রোমোটিংয়ের জন্য ক্লাবটির উপর কারও কারও নজর ছিল। তবে এলাকার মানুষ চাইছেন কারা এই কাণ্ড ঘটালেন, কেন ঘটালেন। পাশাপাশি পুলিশ তা খুঁজে বার করুক (Paikpara Blast)।












