বাংলা হান্ট ডেস্ক: এক নৃশংস ঘটনার সাক্ষীর থাকলো উত্তর ২৪ পরগনার পানিহাটি (Panihati)। এক মূক ও বধির যুবককে পিটিয়ে গায়ে গরম জল ঢেলে খুনের অভিযোগ ওঠে। মৃত যুবকের নাম আশিক মন্ডল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার পানিহাটিতে। পাশাপাশি এই ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
গরম জল ও প্রহারে মূক-বধির যুবকের মৃত্যু, পানিহাটিতে চাঞ্চল্য সৃষ্টি (Panihati)
সূত্রের খবর, পানিহাটি (Panihati) পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের নামাজপাড়া এলাকায় বাড়ি আশিক মণ্ডলের। মূক ও বধির। এলাকাবাসী ও মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় বাচ্চু বড়ুয়া ও তাঁর পরিবারের লোকেরা আশিককে নৃশংসভাবে মারধর করে।

আরও পড়ুন: হঠাৎ মিষ্টি ক্রেভিং? গুঁড়ো দুধ আর ময়দায় মাত্র ১৫ মিনিটেই মালপোয়া বানিয়ে ফেলুন, দেখুন রেসিপি
পাশাপাশি গায়ে গরম জল ঢালে। এমনকি তাঁকে অ্যাসিড পর্যন্ত খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অত্যাচার সহ্য না করতে পেরে শয্যাশায়ী হয়ে পড়েন আশিক। পরে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরেই অভিযুক্তদের কঠোর শাস্তি দাবীতে সরব হয় স্থানীয় বাসিন্দারা।
এখনো পর্যন্ত এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক। তবে এই ঘটনা তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।
এই ঘটনা পরিপেক্ষিতে তৃণমূল নেতা প্রবীর দাস বলেন, ন্যক্কারজনক ঘটনা। নৃশংসভাবে মেরেছে। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই। এরকম একজন বোবাকে এমনভাবে মারার জন্য ফাঁসি হওয়া দরকার। ইতিমধ্যে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ নিশ্চয় কঠোর পদক্ষেপ করবে (Panihati)।












