হরেক সমস্যার সমাধান, প্ল্যাটফর্মেই মিলবে সব রোগের ওষুধ, নিয়ম বদল রেলের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে যারা যাতায়াত করেন তারা খুব ভালো ভাবেই জানেন স্টেশনেই অধিকাংশ জিনিসের ব্যবহার রয়েছে। বিভিন্ন ধরণের খাবার, পানীয় থেকে বইপত্রও পাওয়া যায় প্ল্যাটফর্মেও (Indian Railways)। কিন্তু খুব বেশি স্টেশনে নির্দিষ্ট স্টেশনে থাকে না ওষুধের দোকান। কিন্তু এত সবকিছুর দোকান থাকলেও ওষুধের দোকান কেন থাকে না প্ল্যাটফর্মে? তা কি জানেন?

প্ল্যাটফর্মে (Indian Railways) কেন থাকে না ওষুধের দোকান?

বেশ কয়েক বছর আগে কিন্তু প্ল্যাটফর্মে ওষুধের দোকান ছিল। অন্যান্য জিনিসের দোকানের মতোই ওষুধের দোকানও বরাদ্দ ছিল প্ল্যাটফর্মে। রেলের সরকারি নথি বলছে, ২০০১ সালে রেল বোর্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, ডাক্তারের সুবিধা যুক্ত রেল স্টেশনগুলিতে একটি ওষুধের দোকানের জন্য সর্বোচ্চ ১০৮ বর্গফুট জায়গা যথেষ্ট।

Pharmacy will be opened in Indian Railways platform

কত জায়গা প্রযোজ্য: কোনও বুকস্টলের ভেতরে যদি শুধুমাত্র ওষুধ বিক্রির জন্য একটি ছোট ওষুধ কর্নার তৈরি করা হয় তাহলে ১০৮ বর্গফুটের নূন্যতম বা সর্বোচ্চ জায়গার প্রয়োজন হবে না। অর্থাৎ আগে ফার্মেসির জন্য বরাদ্দ করা জায়গা একই থাকবে। তবে রেল কর্তৃপক্ষ এখন আর শুধুমাত্র ওষুধের দোকান খোলে না। তবে সরকারের তরফে বছর কয়েক আগে বদল করা হয়েছে নিয়ম।

আরও পড়ুন : সারারাত এসি চললেও বিদ্যুতের বিল আসবে অর্ধেক, রিমোটে লুকিয়ে থাকা এই ‘ফিচার’ জানেন?

নতুন কী নিয়ম রেলের: রেলের (Indian Railways) নতুন নিয়ম অনুযায়ী, ওষুধের দোকানগুলিকে এখন বহুমুখী দোকানে রূপান্তরিত করা হয়েছে। আগে বইয়ের দোকান, ওষুধের দোকান এবং বিবিধ পণ্যের দোকান এই তিন ধরণের দোকান খোলার অনুমতি ছিল। এতে প্ল্যাটফর্মে ভিড় বেড়ে যাচ্ছিল। তাই এখন তিনটি দোকান একত্রিত করে মাল্টিপারপাস স্টল তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন : জি বাংলা থেকে সটান স্টার জলসায়, ‘তারে ধরি ধরি’ ছাড়ছেন এই অভিনেত্রী?

জরুরি প্রয়োজন থাকলে রেল কর্তৃপক্ষ টিটিই, ট্রেন গার্ড বা সুপারিনটেনডেন্ট, স্টেশন মাস্টার, অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দিয়ে থাকে। সব রেল স্টেশনে নিকটবর্তী হাসপাতাল ও ডাক্তারদের ফোন নম্বরসহ একটি তালিকা দেওয়া থাকে।