লাগছে ৩টি নথি! আবাস যোজনায় কীভাবে আবেদন করবেন? কতদিন সময় আছে জানুন

Published on:

Published on:

PM Awas Yojana deadline extended till 31 August
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্প (Central Government Scheme) চালু হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পিএম আবাস যোজনারও (PM Awas Yojana)। এই প্রকল্পের মাধ্যমে বাংলার প্রান্তিক ও যোগ্য পরিবারগুলি যাতে পাকা বাড়ি পায়, সেই জন্য বিশেষ তৎপরতা শুরু করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। এখনও অবধি যারা টাকা পাননি, তাঁদের জন্য আবেদনের সময়সীমা ৩১ অগাস্ট অবধি বেঁধে দেওয়া হয়েছে।

পিএম আবাস যোজনা নিয়ে বড় আপডেট | (PM Awas Yojana)

সরকারি তথ্য বলছে, পিএম আবাস যোজনা গ্রামীণের অধীন ইতিমধ্যেই বাংলার ৩৮ লক্ষ পরিবারের নাম নথিভুক্ত করা হয়েছে। তবে এখনও যেসব যোগ্য পরিবার আবেদন করতে পারেননি, তাঁদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুনঃ ‘সব সুবিধা সবার জন্য নয়’! অন্নপূর্ণা যোজনার বিক্ষোভ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

আবেদন প্রক্রিয়া আরও আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল মাধ্যমের সহায়তা নেওয়া হচ্ছে। যোগ্য উপভোক্তারা নিজেদের স্মার্টফোনে আবাস প্লাস ২০২৪ ও আধার ফেস আরডি অ্যাপ ইনস্টল করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

পিএম আবাস যোজনায় আবেদনের ক্ষেত্রে মূলত তিনটি নথি বাধ্যতামূলক করা হয়েছে। সেগুলি হল, আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ও ১০০ দিনের কাজের জব কার্ড।

PM Awas Yojana

এছাড়া আবেদন সংক্রান্ত কোনও অতিরিক্ত তথ্য বা কোনও সমস্যা থাকলে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই দু’টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি হল, ৮২৮২০ ৮২৮২০ ও ১৮০০ ৮৮৯ ১৪৫১। পাশাপাশি সম্পূর্ণ প্রক্রিয়া সম্বন্ধে বিশদে জানতে রাজ্য পঞ্চায়েত দফতরে অফিশিয়াল ওয়েবসাইট https://prd.wb.gov.in/ -এ নজর রাখতে বলা হয়েছে।

বিগত আড়াই মাস ধরে রাজ্য জুড়ে আবাস প্লাস সমীক্ষার কাজ চলছে। সরকারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই পিএম আবাস যোজনা গ্রামীণে ৩৮ লক্ষ পরিবারের নাম নথিভুক্ত করা হয়েছে। এখনও আবেদন না করা যোগ্য পরিবারগুলির কাছে আবেদনের জন্য ৩১ অগাস্ট অবধি সময় রয়েছে।