এই তারিখেই ঢুকতে পারে PM কিষাণের ২৩ তম কিস্তির টাকা, আগেভাগে সারুন এই জরুরি কাজ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারের যে বিশেষ আর্থিক প্রকল্পগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana)। এই প্রকল্পের আওতায় দেশের ক্ষুদ্র এবং দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় বার্ষিক ৬০০০ টাকা প্রদান করা হয় ক্ষুদ্র এবং দরিদ্র কৃষকদের। তিনটি সমান কিস্তিতে অর্থাৎ ২০০০ টাকা করে কৃষকদের ((PM Kisan Yojana)) দেওয়া হয়ে থাকে। সরাসরি ডিবিটি এর মাধ্যমে এই টাকা স্থানান্তরিত করা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

কবে ঢুকবে পিএম কিষাণের (PM Kisan Yojana) টাকা?

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে, কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২৩ তম কিস্তির টাকা? গত ১৩ মার্চ এই প্রকল্পের ২২ তম কিস্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে, আগামী জুলাই মাসে জারি করা হতে পারে ২৩ তম কিস্তির টাকা।

PM Kisan Yojana next update

কবে ঢুকতে পারে টাকা: চার মাস অন্তর প্রকাশিত হয় পিএম কিষাণের এক একটি কিস্তি। গত মার্চ মাসে প্রকাশিত হয়েছিল ২২ তম কিস্তির টাকা। পরবর্তী পর্ব শেষ হচ্ছে জুন মাসে। তাই মনে করা হচ্ছে, ২৩ তম কিস্তির টাকা ঢুকতে পারে আগামী জুলাই মাসে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন : ‘ফিতে কাটার পর্যন্ত…’, প্রাক্তন শাসকদলের বিরুদ্ধে বিষ্ফোরক যশ

আগে সারুন এই কাজ: eKYC যদি করা না থাকে তবে আটকে যেতে পারে কিষাণ যোজনার টাকা। এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য eKYC বাধ্যতামূলক করেছে সরকার। যারা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তাদের পরবর্তী কিস্তির টাকা আটকে যেতে পারে। কীভাবে করতে হবে eKYC?

আরও পড়ুন : আরও সহজে পৌঁছানো যাবে সমুদ্র সৈকতে, প্রশাসনিক উদ্যোগে দীর্ঘদিনের দাবি পূরণ দিঘায়

কীভাবে অনলাইনে করবেন eKYC: eKYC করার জন্য কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই। বাড়িতে বসেও তা করা সম্ভব। মোবাইল নম্বর আধারের সঙ্গে সংযুক্ত থাকলে অনলাইনে eKYC করা সম্ভব। এর জন্য প্রথমে পিএম কিষাণ (PM Kisan Yojana) এর অফিশিয়াল পোর্টালে যেতে হবে। এরপর eKYC অপশনে ক্লিক করতে হবে। সেখানে আধার নম্বর দিলে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে যাচাই করলেই eKYC সম্পূর্ণ হবে।