একবার বিনিয়োগ করলেই মাসে মাসে মিলবে ৬ হাজার! পোস্ট অফিসের এই বাম্পার স্কিমের হিসাব বুঝুন

Published on:

Published on:

Post Office MIS scheme Monthly Income Scheme calculation
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ঝুঁকিহীন বিনিয়োগের সঙ্গে মাসে মাসে ভালো রিটার্ন চান? সেক্ষেত্রে আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে পোস্ট অফিস এমআইএস স্কিম (Post Office MIS Scheme) তথা মান্থলি ইনকাম স্কিম (Monthly Income Scheme)। সঠিক পরিকল্পনা করে এখানে একবার বিনিয়োগ করলে প্রতি মাসে ৬ হাজার টাকা করে পাওয়া যেতে পারে।

পোস্ট অফিস এমআইএস স্কিমের হিসাব | (Post Office MIS Scheme)

ঝুঁকিহীন ও নিরাপদ বিনিয়োগ করতে পছন্দ করেন বহু মানুষ। সেক্ষেত্রে তাঁদের জন্য একটি ভালো বিকল্প পোস্ট অফিস। এখানে একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে। এমআইএস স্কিমে যেমন একবার বিনিয়োগ করলে মাসে মাসে সুদ হিসেবে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়।

আরও পড়ুনঃ ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণার টাকা দেওয়া শুরু! লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মান্থলি ইনকাম স্কিমে মাত্র ১ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। বর্তমানে এমআইএস স্কিমে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

পোস্ট অফিসের এই স্কিমে সিঙ্গেল ও জয়েন্ট দু’ভাবেই অ্যাকাউন্ট খোলা যায়। সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা ও জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা অবধি জমাতে পারেন বিনিয়োগকারীরা। একজন ব্যক্তি চাইলে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে বিনিয়োগের ঊর্ধ্বসীমা একই থাকবে।

পোস্ট অফিস এমআইএস স্কিমে পাঁচ বছরের লক ইন পিরিয়ড থাকে। তবে দরকারে মেয়াদপূর্তির আগেও টাকা তোলা যায়। তবে সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে টাকা তোলা যায় না। এক বছর হওয়ার পর কিন্তু তিন বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করা হলে জমাকৃত টাকার ২ শতাংশ কেটে নেওয়া হয়। তিন বছর পর ও পাঁচ বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করা হলে ১ শতাংশ টাকা কাটা হয়।

Post Office MIS scheme

পোস্ট অফিস এমআইএস স্কিমে সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করলে মাসে মাসে ৬ হাজার টাকা অবধি হাতে আসতে পারে। ধরা যাক, কোনও বিনিয়োগকারী এই প্রকল্পে ১০ লক্ষ টাকা জমিয়েছেন। বছরে ৭.৪ শতাংশ হারে সুদের নিরিখে ১২ মাসে প্রায় ৭৪ হাজার টাকা সুদ পাবেন তিনি। প্রত্যেক মাসে সেই অঙ্কটা দাঁড়াচ্ছে ৬১৬৭ টাকা।

পোস্ট অফিসের এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল, এখানে বিনিয়োগ করলে নিশ্চিত মাসিক রিটার্ন পাওয়া যায়। সেই সঙ্গেই মেয়াদ পূর্তির পর সম্পূর্ণ মূলধন ফিরিয়ে দেওয়া হয়। আপনিও যদি ঝুঁকিহীন বিনিয়োগের পাশাপাশি মাসে মাসে ভালো রিটার্ন পেতে চান, সেক্ষেত্রে এই প্রকল্প বেছে নিতে পারেন।