বাংলাহান্ট ডেস্ক : হাড়ে যেন কাঁপুনি লাগিয়ে দিচ্ছে শীত। শুধু পশ্চিমবঙ্গ নয়, ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারতও। প্রবল শৈত্যপ্রবাহে জনজীবন তো ব্যাহত হচ্ছেই, উপরন্তু সবজি বাজারের উপরেও পড়তে চলেছে প্রভাব। এই টানা শীতের প্রভাব ফেব্রুয়ারিতে ফল এবং সবজি (Potato) বাজারের উপরে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঠাণ্ডার জেরে ক্ষতিগ্রস্ত আলু (Potato) চাষ
জানা যাচ্ছে, প্রচণ্ড ঠাণ্ডার জেরে হরিয়ানা এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় আলু এবং সর্ষে চাষ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলু চাষিরা জানান, মাসখানেক মতো আগে বৃষ্টি সামলে যে কয়েকটি চারা বেঁচেছিল, তাও এই ঠাণ্ডায় বাড়তে পারছে না। আগে যে মাঠে ১৫০ কুইন্টাল আলু উৎপাদন হত, সেখানে এবার হয়তো অর্ধেক ফলন হবে বলে আশঙ্কা চাষিদের।

সর্ষে চাষে ক্ষতি: এই সময়টাতেই ফসল বৃদ্ধি পায়। আর এবার প্রবল শৈত্যপ্রবাহের জেরে ফসল উৎপাদনে বড়সড় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। প্রচণ্ড শীতের জেরে সর্ষে চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তীব্র শীত এবং ঘন কুয়াশার জেরে সর্ষে ফুল ঝরে যাচ্ছে। তৈরি হচ্ছে না শুঁটিও।
আরও পড়ুন : সাধ্যের মধ্যে আরামদায়ক সফর, দূরপাল্লার যাত্রায় আরও ৯ টি অমৃত ভারত এক্সপ্রেস বাড়াল রেল
ফলন কমে যাওয়ার আশঙ্কা: জানা যাচ্ছে, অনেক গাছে বীজ ছোট হয়ে যাচ্ছে। কৃষকদের আশঙ্কা, এতে ২৫-৩০ শতাংশ ফলন কমে যেতে পারে। কৃষি (Potato) বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঠাণ্ডার জেরে ফসলের বৃদ্ধি কমে যায়। উপরন্তু এই ঠাণ্ডার পরিস্থিতি যদি আরও দীর্ঘস্থায়ী হয় তাহলে ক্ষতি আরও বাড়বে।
আরও পড়ুন : শীতের এই খাবার থেকেই ছড়াতে পারে রোগ! কী উপসর্গ নিপা ভাইরাসের? সতর্ক করছেন চিকিৎসকরা
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সর্ষের উৎপাদন কমলে বাড়তে পারে সর্ষের তেলের দাম। অন্যদিকে আলুর উৎপাদন কমলে সবজি বাজারে তার বড়সড় প্রভাব পড়বে বাজারে। ফলত ফেব্রুয়ারি মাসে মধ্যবিত্তের পকেটে পড়তে পারে চাপ।












